৩০ এপ্রিল, ২০২৬ | ১৭ বৈশাখ, ১৪৩৩ | ১২ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান   ●  ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান   ●  কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্ব পেলেন উখিয়ার ডা. নুরুল আবছার শিমুল   ●  উখিয়ায় বসতভিটা দখলকে কেন্দ্র করে হামলা: নারী-পুরুষসহ আহত ৪, এলাকায় আতঙ্ক   ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা   ●  এআই বিষয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার

পেকুয়ায় দু’বসতবাড়ি আগুনে পুঁড়ে ছাই

পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নে দু’বসতবাড়ি আগুনে পুঁড়ে ছাই হয়ে গেছে। বৃহষ্পতিবার সন্ধ্যা ৭টার দিকে মাঝিরপাড়া এলাকায় অগ্নিকান্ডের এ ঘটনাটি ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায় এদিন সন্ধ্যায় মগনামা মাঝিরপাড়া এলাকার মৃত.মৌলভী ইজ্জত আলীর ছেলে মাহফুজুর রহমানের রান্না ঘরের চুলা থেকে অগ্নিপাতের সুত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা সর্বত্রে ছড়িয়ে পড়ে।

এ সময় পার্শ্ববর্তী তার ভাই মাহবুর রহমানের বসতবাড়িও আগুনে পুঁড়ে যায়। স্থানীযরা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রন আনার চেষ্টা করে। এর আগে বসতবাড়ি দু’টি সম্পুর্ন ভষ্মিভুত হয়।

মাহফুজুর রহমান জানায় অগ্নিকান্ডে মালামালসহ তাদের প্রায় আড়াই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বর্তমানে তারা খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।