১৩ জুলাই, ২০২৬ | ২৯ আষাঢ়, ১৪৩৩ | ২৭ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক

‘পল্লী বিদ্যুৎ কর্মকর্তাকে পেঠালো চেয়ারম্যান কামাল উদ্দিন মিন্টু!

man-hitting-woman_40597

 

সরকারদলীয় নেতা ও উখিয়া উপজেলা হলদিয়াপালং ইউনিয়নের চেয়ারম্যান কামাল উদ্দিন মিন্টুর ডাকে ছাড়া না দেয়ার কারনে পল্লী বিদ্যুৎ মরিচ্যা অভিযোগ কেন্দ্রের দায়িত্বরত কর্মকর্তা রমজান আলীকে পিঠিয়েছে। সরকারদলী নেতা শুধু পেঠায়নি, অভিযোগ কেন্দ্রটি তালা ঝুলিয়ে দেয় বলে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে।

ভুক্তভোগি রমজান আলী জানিয়েছেন, রোববার বিকালে স্থানীয় চৌকিদার দিয়ে তাকে ডাকতে পাঠায় চেয়ারম্যান কামাল উদ্দিন মিন্টু। ওই সময় তার অফিসে অন্য কোন কর্মচারী না থাকার কারনে যেতে একটু দেরি হয়।
মহুর্তের মধ্যে চেয়ারম্যান হাজির হয়ে ‘আমার ডাকে কেন যাওনি! প্রশ্নের উত্তর দিতে না দিতে তার উপর ক্ষিপ্ত হয়ে মারধর শুরু করেন।
এক পর্যায়ে রমজান আলী পাশ^বর্তী দোকানে ঢুকে পড়লে চেয়ারম্যান ওই দোকানে ঢুকে তাকে ছাতা দিয়ে গণপিটুনী দেয়।
স্থানীয় লোকজনের সহযোগিতায় তিনি কোনমতে রেহাই পান। রমজান আলী আরও জানান, বিষয়টি তিনি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছেন।
অভিযুক্ত কামাল উদ্দিন মিন্টু গেল বার উখিয়া উপজেলা আ.লীগের সম্মেলনে সাধারণ সম্পাদক পদে লড়ছিলেন।

চেয়ারম্যান কামাল উদ্দিন মিন্টু তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, পবিত্র রমজান মাসে অতিরিক্ত লোডশেডিং এর কারন জানার জন্য তাকে ডাকা হয়েছিল।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।