৪ সেপ্টেম্বর, ২০২৬ | ২০ ভাদ্র, ১৪৩৩ | ২১ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল   ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

টেকনাফে তৃতীয়বার মেয়র নির্বাচিত মো. ইসলাম

রহমত উল্লাহ ,টেকনাফ

টেকনাফ পৌরসভা প্রথম বারের মতো ইভিএম নির্বাচনে ৯ হাজার ৭৫০ ভোট ফেয়ে ফের মেয়র নির্বাচিত হয়েছে নৌকা প্রার্থী মো. ইসলাম। এই নিয়ে তিনি টানা তৃতীয়বারের মতো মেয়র হন। তিনি কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক এমপি আবদুর রহমান বদির চাচা। তার প্রতিদ্বন্দ্বিতায় (মোবাইলফোন) মো. ইসমাইল ভোট পেয়েছেন ১ হাজার ৪৮২।

রবিবার রাত সাড়ে ৮ টার দিকে টেকনাফ উপজেলা পরিষদ মিলনায়তনে ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্রে বেসরকারী ভাবে এ ফলাফল ঘোষনা করেন জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার এস এম শাহাদাত হোসেন। এসময় উপস্থি ছিলেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও টেকনাফ উপজেলা নির্বাচন কর্মকর্তা মো.বেদারুল ইসলাম।

এর আগে এই পৌরসভায় আরও চার কাউন্সিলর প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। তারা হলেন- ৭ নম্বর ওয়ার্ডে এমপি বদির ছোটভাই মাওলানা মুজিবুর রহমান, ৬ নম্বর ওয়ার্ডে আব্দুল্লাহ মনির, ৩ নম্বর ওয়ার্ডে এহতেশামুল হক বাহাদুর এবং ৮ নম্বর ওর্য়াডে মো. মনিরুজ্জামান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।