৩০ এপ্রিল, ২০২৬ | ১৭ বৈশাখ, ১৪৩৩ | ১২ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান   ●  ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান   ●  কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্ব পেলেন উখিয়ার ডা. নুরুল আবছার শিমুল   ●  উখিয়ায় বসতভিটা দখলকে কেন্দ্র করে হামলা: নারী-পুরুষসহ আহত ৪, এলাকায় আতঙ্ক   ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা   ●  এআই বিষয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার

টেকনাফে ছাত্রদল নেতা ইয়াবাসহ আটক!

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজার টেকনাফে ৩২০০ পিস ইয়াবাসহ এক ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তার আশরাফ আলী
(২৪) টেকনাফ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড ছাত্রদলের আহ্বায়ক এবং কুলাল পাড়া এলাকার বাসিন্দা।

র‌্যাব সূত্রে জানা যায়, আজ টেকনাফে পৌরসভা
এলাকায় মাদক বেচাকেনা চলছে-এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় শিলবনিয়া পাড়া একটি মাদ্রাসার সামনে থেকে ছাত্রদল নেতা আশরাফ আটক করা হয়। এ সময় তাদের শরীর তল্লাশি করে ৩২০০ পিস ইয়াবা উদ্ধার করে।

 

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার র‌্যাব-১৫ অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান। তিনি জানান,
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার অপর এক সহযোগীর নাম-ঠিকানা প্রকাশসহ সে র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে কৌশলে দ্রুত পালিয়ে যায় বলে গ্রেফতারকৃত মাদক কারবারী স্বীকার করে যে। জিজ্ঞাসাবাদে আটককৃত মাদক কারবারী জানায় যে, সে পলাতক মাদক কারবারী দীর্ঘদিন যাবত মাদক ব্যবসায়ের সঙ্গে জড়িত।তারা যোগসাজসে অবৈধভাবে টেকনাফ সীমান্তবর্তী এলাকা হতে বিক্রয়ের উদ্দেশ্যে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ এবং চাহিদা মোতাবেক কক্সবাজার’সহ দেশের বিভিন্ন জেলায় বেশী দামে মাদক বিক্রয় করতো বলে জানায়।

উদ্ধারকৃত মাদকদ্রব্য ইয়াবাসহ ধৃত ও পলাতক মাদক কারবারীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে কক্সবাজার জেলার টেকনাফ মডেল থানায় এজাহার দাখিল করা হয়েছে।

সূত্রমতে, এই ছাত্রদল নেতা আশরাফ প্রায় সময় বিভিন্ন জায়গায় থেকে ইয়াবা সংগ্রহ করে বেচাকেনা করত। প্রতিবারের মতো এবারও ইয়াবা নিয়ে গন্তব্যে যাওয়ার পথে র্যাব তাকে আটক করে।

এদিকে টেকনাফ পৌরসভার ওয়ার্ড ছাত্রদলের নেতা ৩২০০ ইয়াবা নিয়ে আটকের ঘটনায় পুরো টেকনাফ জুড়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা ঝড় চলছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।