৩০ এপ্রিল, ২০২৬ | ১৭ বৈশাখ, ১৪৩৩ | ১২ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান   ●  ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান   ●  কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্ব পেলেন উখিয়ার ডা. নুরুল আবছার শিমুল   ●  উখিয়ায় বসতভিটা দখলকে কেন্দ্র করে হামলা: নারী-পুরুষসহ আহত ৪, এলাকায় আতঙ্ক   ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা   ●  এআই বিষয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার

টেকনাফে অপহরণ চক্রের সদস্য ‘ডাকাত আলাউদ্দিন’ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফের হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী এলাকা থেকে অপহরণকারি চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। আলাউদ্দিন নামের ওই ডাকাত গত ২৫ সেপ্টেম্বর টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা শরণার্থী শিবির থেকে অপহ্রত আতিকুর রহমান নামের এক যুবক অপহরণ ঘটনার সাথে সরাসরি সম্পৃক্ত।
টেকনাফ থানা পুলিশ শুক্রবার রাতে ডাকাত আলাউদ্দিনকে গ্রেফতার করে।
বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন।
তিনি জানান, গত ২৫ সেপ্টেম্বর রাত ১০টার দিকে হ্নীলা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের নাটমুরা পাড়ার আবদুস সালামের ছেলে মোহাম্মদ আতিকুর রহমানকে নয়াপাড়া শরণার্থী শিবির থেকে অপহরণ করে একটি অপরাধী চক্র। পরে তার পরিবারের সদস্যদের কাছ থেকে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে চক্রটি। মুক্তিপণের টাকা না দিলে আতিকুর রহমানকে হত্যার হুমকিও দেয়া হয়।
ওসি গিয়াস জানান, ওই ঘটনার পর ভিকটিমের বাবা বাদী হয়ে টেকনাফ মডেল থানায় মামলা দায়ের করেন। গোপন অনুসন্ধান ও তথ্যপ্রযুক্তির সহায়তা নিয়ে অপহরণকারি চক্রের সদস্য আলাউদ্দিনকে (২৪) গ্রেফতার করা হয়।
ধৃত আলাউদ্দিন হ্নীলা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের রঙ্গিখালী এলাকার আবদুল মাবুদের ছেলে। আটককৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান ওসি গিয়াস উদ্দিন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।