২২ আগস্ট, ২০২৬ | ৭ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

চরম্বা দারুল আরকাম একাডেমী(দাখিল) মাদ্রাসায় বিদায় অনুষ্টান সম্পন্ন


লোহাগাড়া উপজেলার অন্যতম দ্বীনি শিক্ষা প্রতিষ্টান, চরম্বা মজিদার পাড়া এলাকায় প্রতিষ্টিত, দারুল আরকাম একাডেমী ( দাখিল) মাদ্রাসার ২০১৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্টান ২৬ জানুয়ারী দুপুর আনুমানিক ১ টায় মাদ্রাসার হল রুমে অনুষ্টিত হয়েছে। অনুষ্টিত বিদায় অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ( ভারপ্রাপ্ত) অধ্যাপক মাওলানা নুরুল আবছার। অনুষ্টানে সভাপতিত্ব করেন মাদ্রাসার সুপার মাওলানা আবদুল করিম। অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন মাদ্রাসার প্রতিষ্টাতা সদস্য, চরম্বা ইউপির সাবেক সফল চেয়ারম্যান ও সাংবাদিক অধ্যাপক সাদাত উল্লাহ। অনুষ্টানে অতিথি হিসেবে আরো উপস্হিত ছিলেন চরম্বা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা আসাহাব উদ্দিন,চরম্বা ইউপির মেম্বার যথাক্রমে মোহাম্মদ সৈয়দ হোসেন, মোহাম্মদ আকতার হোসেন, মোহাম্মদ জসিম উদ্দিন।এছাড়াও বিদায় অনুষ্টানে মাদ্রাসার সকল শিক্ষক গণ উপস্হিত ছিলেন। অনুষ্টান শেষে মোনাজাত পরিচালনা করেন পদুয়া ঠাকুরদীঘি হেমায়েতুল উলুম মাদ্রাসার পরিচালক মাওলানা সরোওয়ার কামাল আজিজি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।