১৯ আগস্ট, ২০২৬ | ৪ ভাদ্র, ১৪৩৩ | ৫ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে

চকরিয়ায় সাড়ে চার লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস

CHAKARIA COST GARD 9-3-15
চকরিয়ায় উদ্ধারের পর সাড়ে চার লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে উপজেলার বদরখালী ইউনিয়নের সেতু এলাকার দক্ষিনে চ্যানেল থেকে এসব কারেন্ট জাল জব্দ করেন কোস্ট গার্ড। পরে বিকেল ৫টার দিকে বদরখালী বাজারে এসব নিষিদ্ধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করে।
বদরখালীস্থ কোস্ট গার্ড মহেশখালীর কন্টিনজেন্ট কমান্ডার রওনকুল ইসলাম বলেন, একটি দুর্বৃত্ত চক্র দিনদুপুরে সাগরের কাছাকাছি বদরখালী চ্যানেলে নিষিদ্ধ কারেন্ট জাল বসিয়ে মাছ আহরন করার খবর পেয়ে সোমবার দুপুরে কোস্টগার্ড সদস্যরা সেখানে অভিযান পরিচালনা করেন। তিনি বলেন, ওইসময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে জাল পেলে দুর্বৃত্তরা পালিয়ে যায। পরে নদীতে ভাসমান অবস্থা থেকে অন্তত সাড়ে চার লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।