১ জুলাই, ২০২৬ | ১৭ আষাঢ়, ১৪৩৩ | ১৫ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি

চকরিয়ায় স্কুল ছাত্রীর বাল্য বিয়ে বন্ধ করলো প্রশাসন : বাবা গ্রেপ্তার

চকরিয়ায় পঞ্চম শ্রেনীর পিইসি পরীক্ষায় নেয়া শিশুকে বাল্য বিয়ের কবল থেকে উদ্ধার করলেন প্রশাসন। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারি কমিশনার ভুমি মো.মাহাবুব-উল করিমের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ওই শিশু ছাত্রীর বিয়েটি বন্ধ করে দেন। ঘটনায় জড়িত শিশুটির বাবাকে গ্রেপ্তার করেছে আদালত।

অভিযানে আদালতের সাথে উপস্থিত ছিলেন চকরিয়া থানার এসআই আবদুল খালেকসহ একদল পুলিশ অভিযানে অংশ নেন। উপজেলার বরইতলী ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডে আদালত এ অভিযানটি পরিচালনা করেন।

স্থানীয় এলাকাবাসি জানায়, নলকুপ মেস্ত্রী মীর কাশেম ও গৃহিনী জেসমিন আক্তারের বড় মেয়ে মর্জিনা খানম। বয়স মাত্র ১১। উত্তর পহরচাঁদা হাকিমিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে সদ্য সমাপ্ত পিএসসি পরীক্ষায় অংশ নিয়ে ফলাফলের অপেক্ষায় থাকে মর্জিনা।

প্রতিবেশিরা জানান, পরীক্ষার ফলাফল বের হওয়ার ঠিক আগ মুহুর্তে পার্বত্য জেলা বান্দরবানে লামা উপজেলার বসবাসরত বেলাল উদ্দিনের ছেলে রাজমেস্ত্রী লাভু’র সাথে পরিচয় হয় মীর কাশেমের। পরে লাভুর সাথে নিজের শিশু মেয়ে মর্জিনার বিয়ের ঠিক করেন তিনি।

সোমবার রাতে অনেকটা ধুমধাম করে মেহেদী অনুষ্ঠান করে দুই পরিবার। মঙ্গলবার মীর কাশেমের বাড়িতে বিয়ের অনুষ্ঠান উপলক্ষ্যে খাওয়া-দাওয়ার আয়োজন হয়।

আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহাবুবউল করিম বলেন, উপজেলার বরইতলীতে মর্জিনা খানম নামের এক শিশু ছাত্রীর বিয়ে হচ্ছে খবর পেয়ে ওই বাড়িতে অভিযান চালায়।

এসময় চার ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে আসি। পরে মেয়ের বাবা মীর কাশেম উপস্থিত হলে তাকে গ্রেপ্তার করে ওই চারজনকে ছেড়ে দিই। অপ্রাপ্ত মেয়েকে সাবালক না হওয়া পর্যন্ত বিয়ে না দেওয়ার মুচলেকা নিয়ে মা জেসমিন আক্তারের জিম্মায় দিই।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।