
প্রেস বিজ্ঞপ্তি:-
কক্সবাজারের রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০২৬ সালের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন জেলা আঞ্চলিক কার্যালয়, পল্লী সঞ্চয় ব্যাংকের দ্বিতীয় কর্মকর্তা রমজান আলী।
সম্প্রতি বিদ্যালয় পরিচালনা কমিটির গঠনতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে তাকে সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়।
সভাপতি নির্বাচিত হওয়ায় বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও শিক্ষানুরাগীরা তাকে অভিনন্দন জানিয়েছেন।
তারা আশা প্রকাশ করেন, তার নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার মানোন্নয়নে নতুন গতি সঞ্চার হবে।
এদিকে সভাপতি নির্বাচিত হওয়ায় রমজান আলী সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ এবং একটি সুন্দর শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তুলতে তিনি সবার সহযোগিতা নিয়ে কাজ করবেন।###







