৮ মে, ২০২৬ | ২৫ বৈশাখ, ১৪৩৩ | ২০ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  গবেষণার গুরুত্ব ও গবেষণা প্ল্যাটফর্ম নিয়ে CCDRC’র সেমিনার অনুষ্ঠিত   ●  আদালতের স্থিতাবস্থা অমান্য করে জমি দখলের চেষ্টা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা   ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৭ তম মৃত্যু বার্ষিকী আজ।   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান   ●  ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান

গবেষণার গুরুত্ব ও গবেষণা প্ল্যাটফর্ম নিয়ে CCDRC’র সেমিনার অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

কক্সবাজারে গবেষণার গুরুত্ব ও গবেষণা প্ল্যাটফর্ম বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। Coastal Community Development Research Center (CCDRC) আয়োজিত এ সেমিনার বৃহস্পতিবার (৭ মে) দুপুর ২টা থেকে ৩টা ৩০ মিনিট পর্যন্ত Cox’s Bazar International University এর হলরুমে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রায় ৭০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

“Importance of Research and Research Platform” শীর্ষক এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ডিন প্রফেসর কাজী মোস্তাইন বিল্লাহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. বেলাল নূর আজিজী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার রাজিদুল হক, কক্সবাজার সিটি কলেজ এর সহযোগী অধ্যাপক শারমিন সিদ্দিকা লিমা, সহকারী জেলা তথ্য অফিসার মিজানুর রহমান, এনজিও প্লাটফর্ম কক্সবাজার এর পার্টনারশিপ ও কমিউনিকেশন অ্যাডভাইজার আমির হোসেন এবং স্টুডেন্টস প্লাটফর্ম বাংলাদেশ এর ডিরেক্টর মিজানুর রহমান বাহাদুর।

সেমিনারে প্রেজেন্টেশন উপস্থাপন করেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ এর অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার শাহাব উদ্দিন রানা এবং মোহাম্মদ আরিফ উল্লাহ। বক্তারা তাদের উপস্থাপনায় গবেষণা কী, কেন গবেষণা প্রয়োজন এবং কীভাবে গবেষণা কার্যক্রম পরিচালনা করতে হয়—এসব বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

প্রধান অতিথির বক্তব্যে কাজী মোস্তাইন বিল্লাহ বলেন, “আমাদের জানার আগ্রহ তৈরি করতে হবে। তাই আমাদের মধ্যে প্রশ্ন করার প্রবণতা বৃদ্ধি করতে হবে।”

সভাপতির বক্তব্যে ড. বেলাল নূর আজিজী বলেন, “গবেষণার জন্য সরকারকে আরও আন্তরিক হতে হবে। গবেষণায় পিছিয়ে থাকা মানে ফলপ্রসূ উন্নয়নে পিছিয়ে পড়া।”

রেজিস্ট্রার রাজিদুল হক বলেন, “গবেষণা মানুষকে ও প্রতিষ্ঠানকে অনন্য উচ্চতায় নিয়ে যায়। আমাদের বিশ্ববিদ্যালয় অতি শিগগিরই একটি প্রকাশনায় যাবে।”

সহযোগী অধ্যাপক শারমিন সিদ্দিকা লিমা বলেন, “বর্তমান বিশ্বে গবেষণা শুধু একাডেমিক অগ্রগতির জন্য নয়, বরং ব্যক্তিগত দক্ষতা উন্নয়ন, সমালোচনামূলক চিন্তাশক্তি বৃদ্ধি এবং পেশাগত উৎকর্ষ অর্জনের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।”

সহকারী জেলা তথ্য অফিসার মিজানুর রহমান বলেন, “গবেষণা ছাড়া কোনো জাতি বা রাষ্ট্র কখনোই উন্নয়নের স্বাদ নিতে পারে না। তাই সরকারি ও বেসরকারিভাবে গবেষণাকে আরও ত্বরান্বিত করতে হবে।”

অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, গবেষক ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। বক্তারা তরুণদের গবেষণামুখী কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

এ সময় আরও উপস্থিত ছিলেন তাহিয়ান কামাল, যিয়ায়ুল হক মুরাদ, জনি আক্তার, রিচি মনি, রহমত উল্লাহ এবং সাজেদা আক্তার সাজসহ আরও অনেকে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।