২০ আগস্ট, ২০২৬ | ৫ ভাদ্র, ১৪৩৩ | ৬ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত

করোনা আক্রান্তের সংখ্যায় চীন ও ইতালিকে ছড়িয়ে যুক্তরাষ্ট্র

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে প্রাণঘাতী করোনাভাইরাস। চীনে ভাইরাসটির প্রাদুর্ভাব কমে গেছে। তবে বিশ্বের অন্যান্য দেশে এই ভাইরাসের প্রকোপ বাড়ছে।

কোভিড-১৯ ভাইরাসে আক্রান্তের সংখ্যা দিয়ে যুক্তরাষ্ট্রে এখন সবার উপরে। দেশটিতে হু ‍হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। আক্রান্তের দিক থেকে করোনাভাইরাসের উপত্তিস্থল চীনকেও ছাড়িয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্যমতে, যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ৮২ হাজার ৪০৪ জন। খবর বিবিসি।

আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডও মিটারের ওয়েবসাইটের তথ্য বলছে, একদিনে ১৩ হাজার ৬৫৩ জন নতুন করে এ ভাইরাসের আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১৪৬ জন। এখন পর্যন্ত এক হাজার ১৭৩ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

চীনে মোট ৮১ হাজার ২২৫ জন ব্যক্তি আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ৩২৮৭ জনের। ইতালিতে মৃতের সংখ্যা ৮ হাজার ২১৫। আক্রান্তের সংখ্যা ৮০ হাজার ৫৩৯ জন।

বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেলে হোয়াইট হাউসের ব্রিফিংয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, আমাদের দ্রুত কাজে ফিরে যেতে হবে, আমাদের সবার সামাজিক দূরত্ব মেনে চলা উচিত। দেশ এখনও অতটা এফেক্টেড হয়নি এবং আমি মনে করি, দ্রুত এ অবস্থা থেকে বের হতে পারব’।

এ সময় করোনাভাইরাস মোকাবিলা ও অর্থনীতি পুনরুদ্ধারের জন্য ২ ট্রিলিয়ন মার্কিন ডলার বিল পাস করায় সিনেটকে ধন্যবাদ জানান ট্রাম্প।

করোনাভাইরাস ১৭৫টি দেশে ছড়িয়ে পড়েছে। বিশ্বজুড়ে করোনায় আক্রান্তের সংখ্যা ৫ লাখ ২৫ হাজার ৫৪ জন। মারা গেছেন ২৩ হাজার ৬৮৩ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক লাখ ২৩ হাজার ৩২৯ জন।

©বার্তা২৪

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।