৪ সেপ্টেম্বর, ২০২৬ | ২০ ভাদ্র, ১৪৩৩ | ২১ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল   ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

কক্সবাজার মেডিকেল কলেজে চালু হচ্ছে করোনা টেস্ট

ইমাম খাইর, কক্সবাজারঃ জেলা পর্যায়ে এই প্রথম কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে চালু হচ্ছে করোনা টেস্ট।
ইতোমধ্যে করোনা ভাইরাস শনাক্তকরণ ল্যাব ও মেশিন বসানোর কাজ প্রায় শেষ। ল্যাবে কাজ করার জন্য ঝিলংজা জানারঘোনাস্থ মেডিকেল কলেজের ক্যাম্পাসে ৩ গ্রুপে চলছে প্রশিক্ষণ।
সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউটের (আইইডিসিআর) দক্ষ প্রতিনিধি দল সরাসরি কক্সবাজারে অবস্থান করে এসব তদারক করছেন।
কক্সবাজার জেলা প্রশাসক মো. কামাল হোসেন এ খবর নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আগামী দুয়েকদিনের মধ্যে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে করোনা পরীক্ষার কাজ শুরু হবে। এ জন্য প্রয়োজনীয় সব ধরণের প্রস্তুতি, প্রশিক্ষণের কাজ চালাচ্ছেন আইইডিসিআর।

কক্সবাজারে প্রথম শনাক্ত হওয়া ৭৫ বছর বয়স্ক মহিলা করোনা রোগিকে গত ২৯ মার্চ কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের আইসোলেশন ইউনিটের ৬ নম্বর ব্লকের ৩০৭/৩০৬ নম্বর কেবিনে তার চিকিৎসা চলছে। এর আগে জেলা সদর হাসাপালে তার চিকিৎসা চলে। এতে স্বাস্থের অবনতি হলে ঢাকা রেফার দেয়া হয়। ৩০ মার্চ দ্বিতীয়বারের মতো করোনা টেস্ট করতে স্যাম্পল নেয়া হয়।
কক্সবাজার জেলা সদর হাসপাতালের ১০ চিকিৎসক, ৮ নার্স ও ৩ ক্লিনার হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। সেখানে করোনা রোগির সংস্পর্শে থাকা ৩ চিকিৎকদের করোনা রিপোর্ট নেগেটিভ হয়। কক্সবাজারে হোম কোয়ারেন্টাইনে রয়েছে প্রায় সাড়ে ৩০০ জন। মুক্ত হয়েছেন প্রায় ২০০ জন।
কক্সবাজারের সিভিল সার্জন ডাক্তার মাহবুবুর রহমান জানান, কক্সবাজার জেলায় হোম কোয়ারেন্টাইনে থাকা ৫৫৩ জনের অধিকাংশ বিদেশ ফেরত। তাদের শরীরে কোন ভাইরাসের লক্ষণ না থাকলেও ‘সর্তকতা’ হিসাবে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। সেখান থেকে ‘মুক্ত’ হওয়া ১৯৮ জনের মাঝে ১৪ দিনেও করোনা ভাইরাস আক্রমণ কোনো লক্ষণ পাওয়া যায় নি।
হোম কোয়ারেন্টাইন ছাড়াও জেলায় ৪ জন বিদেশফেরত বাংলাদেশীকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
কক্সবাজারের ইনানী এলাকার তিনটি আবাসিক হোটেলকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন হিসেবে ঘোষণা করা হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।