৭ মে, ২০২৬ | ২৪ বৈশাখ, ১৪৩৩ | ১৯ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  গবেষণার গুরুত্ব ও গবেষণা প্ল্যাটফর্ম নিয়ে CCDRC’র সেমিনার অনুষ্ঠিত   ●  আদালতের স্থিতাবস্থা অমান্য করে জমি দখলের চেষ্টা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা   ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৭ তম মৃত্যু বার্ষিকী আজ।   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান   ●  ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান

কক্সবাজার জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তানিয়া আফরিন

বার্তা পরিবেশক :

কক্সবাজার জেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুল হক মার্শাল চিকিৎসাজনিত কারণে আগামী ২৫দিন ভারতে অবস্থান করবেন। বিদেশে তাঁর এই অবস্থানকালীন সময়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ তানিয়া আফরিন।
কক্সবাজার জেলা পরিষদ চেয়ারম্যান শাহীনুল হক মার্শাল স্বাক্ষরিত ‘ছুটিকালীন দায়িত্ব পালন প্রসঙ্গে’ সংক্রান্তে এক দপ্তরাদেশে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে প্যানেল চেয়ারম্যান তানিয়া আফরিনকে এই দায়িত্ব অর্পণ করা হয়েছে।
স্থানীয় সরকার মন্ত্রণালয় সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধতন কর্মকর্তাদের সদয় অবগতির জন্য প্রেরিত এই দপ্তরাদেশে উল্লেখ করা হয়েছে- নিন্ম স্বাক্ষরকারী কক্সবাজার জেলা পরিষদ চেয়ারম্যান শাহীনুল হক মার্শাল ৯ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত (২৫দিন) চিকিৎসাজনিত কারণে ভারতে অবস্থান করবেন। তাঁর অনুপস্থিতিকালীন সময়ে জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান জনাব তানিয়া আফরিন জরুরী রুটিন কার্যাদির বিষয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন।

এ ব্যাপারে ভারপ্রাপ্ত জেলা পরিষদ চেয়ারম্যান তানিয়া আফরিন বলেন, ‘আমার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করে যাবো। এজন্য ব্যক্তিগতভাবে আমি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা প্রত্যাশা করছি।’

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।