২৩ মে, ২০২৬ | ৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৫ জিলহজ, ১৪৪৭


শিরোনাম
  ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান   ●  চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন   ●  বেশি বাড়াবাড়ি করলে বিএনপি’র পদযাত্রা মরণযাত্রা হয়ে উঠবে-সাবেক সাংসদ বদি

উখিয়ায় পাহাড় কেটে অবৈধ বালি উত্তোলনের অপরাধে আটক-১, মালামাল জব্দ

নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের উখিয়ায় পাহাড় কেটে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ২টি মেশিনসহ বিপুল পরিমাণ আনুষাঙ্গিক যন্ত্রপাতি জব্দ করেছে বন বিভাগ। ওই সময় জড়িত থাকার অপরাধে নুরুল আলম (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে।

বুধবার (১৪ জুলাই) বিকেল ৫টার দিকে পালংখালী ফারিরবিল কোণারপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করে।

এ ব্যাপারে উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী মো: শফিউল আলম বলেন, কিছু মানুষ পাহাড়ে অবৈধ মাটি কাটছিল। শুরুতে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ায় একজন নির্বাহী ম্যাজিষ্ট্রেটের উপস্থিতিতে মেশিন এবং বালি উত্তোলনের বিভিন্ন সরঞ্জাম জব্দ করেছি। এ ঘটনায় বন আইনে মামলা রুজু করা হবে।

নির্বাহী ম্যাজিষ্ট্রেটের দায়িত্বে থাকা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: তাজ উদ্দিন বলেন, অবৈধ পাহাড় কাটার অপরাধে আটক ব্যক্তি থানা হেফাজতে রয়েছে। এ ঘটনায় নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলছে।

অভিযানে বিট কর্মকর্তা মো: রাকিব হোসেনসহ ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।