মূল খবরে যান

শিরোনাম
● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর● ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন● জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন● হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

উখিয়ার কুতুপালং ক্যাম্পে দম্পতিসহ ৩ জনকে গলাকেটে হত্যা

শেয়ার করুন

 

উখিয়া রোহিঙ্গা স্বামী স্ত্রী সহ একই ঘরের তিনজন নিহত হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৫ টার দিকে উখিয়ার কুতুপালং ক্যাম্পে এ লোমহর্ষক ঘটনা ঘটে।

উখিয়া থানার অফিসার ইনচার্জ আহমেদ সনজুল মোরশেদ ঘটনা হত্যা কান্ডের ঘটনা শুনছেন বলে জানিয়েছেন।
নিহত তিনজনের দুইজন স্বামী – স্ত্রী ও অপরজনও একই পরিবারের সদস্য বলে জানা গেছে। প্রতিবেশী রোহিঙ্গারা জানান, কুতুপালং মেগা ক্যাম্পের ২/ইষ্ট ক্যাম্পের ডি – ৭ ব্লকে শুক্রবার বিকেলে এ খুনের ঘটনা ঘটেছে। নিহত রোহিঙ্গারা হলেন, ওই ক্যাম্পের একই ব্লকে আলী হোসেনের ছেলে নুরুল ইসলাম (৩২), তার স্ত্রী মেয়ে মরিয়ম বেগম (২৬) ও নুরুল ইসলামের শ্যালিকা হালিমা খাতুন (২২)।

পুলিশ বলছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরে প্রথমে নুর ইসলাম তার স্ত্রীকে কুপিয়ে হত্যা করে। এসময় বোনকে রক্ষা করতে এগিয়ে আসলে শ্যালিকাকে কুপিয়ে হত্যা করা হয়। এতে আশপাশের লোকজন এগিয়ে আসলে সে নিজেই আত্মহত্যা করে। তবে তার শরীরেও বিভিন্ন আঘাত দেখা গেছে। সে একজন মাদকসেবী ছিল বলে নিশ্চিত হওয়া গেছে।

প্রতিবেশী ও নিহতের আত্মীয় স্বজনরা জানান, বেশ কিছুদিন ধরে স্বামী ও স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ চলে আসছে। তাদের সংসারে ৩ টি শিশুও রয়েছে। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদের ব্যাপারে স্থানীয়ভাবে বেশ কয়েকবার বৈঠক হয়েছে। কিন্তু যারা ব্লক ও হেড মাঝি আছে তারা টাকার বিনিময়ে শালিস বিলম্বিত করায় এ খুনের ঘটনা ঘটেছে বলে তাদের অভিমত।

কুতুপালং উক্ত ক্যাম্পের ইনচার্জ এর দায়িত্বে থাকা উপ-সচিব মোঃ রাশেদুল ইসলাম খুনের ঘটনা নিশ্চিত করেন। তিনি বলেন, পারিবারিক কলহের জের ধরে স্বামী,স্ত্রী ও শ্যালিকাসহ তিনজন খুন হয়েছে। মৃতদেহ উদ্ধারে কার্যক্রম চলছে।

শেয়ার করুন