৯ সেপ্টেম্বর, ২০২৬ | ২৫ ভাদ্র, ১৪৩৩ | ২৬ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  উখিয়া প্রেস ক্লাবের নতুন সভাপতি-সম্পাদক শাহীন ও ফারুক   ●  বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল   ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন

উখিয়ায় নিষিদ্ধ পলিথিন জব্দ, জরিমানা আদায়

বিশেষ প্রতিবেদক:

কক্সবাজারের উখিয়ায় বিক্রি হচ্ছে নিষিদ্ধ ঘোষিত পলিথিন। উপজেলার বালুখালী সহ বিভিন্ন স্টেশনে বেড়েছে অবৈধভাবে বিক্রি করা পলিথিন ব্যবসায়ীদের দৌরাত্ম্য। সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে সুকৌশলে এসব পলিথিনের ব্যবসা করে আসছে বালুখালীর জাফর আলমের ছেলে রশিদ আহমদ, মৃত ইয়াকুব আলির ছেলে আলি আকবর, মৃত আজিম উল্লাহর ছেলে আব্দুল হক সহ একটি শক্তিশালী সিন্ডিকেট।
সোমবার(১৯ জুন) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে বালুখালী তে অভিযান পরিচালনা করে প্রশাসন। এসময় নিষিদ্ধ ঘোষিত পলিথিন ব্যবসায়ীদের তিন মামলায় ৯২হাজার টাকা জরিমানা আদায় করা হয়।  অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার( ভুমি) সালেহ আহমদ। উখিয়া থানা পুলিশের সহযোগিতায় পরিচালিত অভিযান প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তরের জেলা পরিদর্শক ফাইজুল কবির।
পরিবেশ অধিদপ্তর কক্সবাজারের সহকারী পরিচালক আজহারুল ইসলাম, উখিয়া থানার এসআই ওলিউর রহমান সহ অনেকে অভিযানে উপস্থিত ছিলেন।

উপজেলা সহকারী কমিশনার(ভুমি) সালেহ আহমদ বলেন,” গোপন সংবাদের ভিত্তিতে বালুখালী এলাকায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন বিক্রির খবরে অভিযান পরিচালনা করে ৫শ কেজি পলিথিন জব্দ ও ৩টি মামলায় ৯২হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এসময় নিষিদ্ধ ঘোষিত পলিথিন ব্যবসা না করার জন্য সবাইকে কঠোর সতর্কবার্তা প্রদান করা হয়। অভিযান অব্যাহত থাকবে।”

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।