মূল খবরে যান

শিরোনাম
● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে

জজ হল খুনিয়াপালং এর কবি নুরুল

শেয়ার করুন

১০ম জুডিশিয়ারিতে গত রবিবার সহকারী জজ হিসাবে সুপারিশপ্রাপ্ত হলেন কক্সবাজার জেলার খুনিয়া পালং এর কৃতি সন্তান নুরুল হক।
এছাড়া সম্প্রতি উনি হাইকোর্ট বিভাগের অ্যাডভোকেট হিসাবে অনুমতিপ্রাপ্ত।
তিনি কবি নুরুল বলেও সমধিক পরিচিত।
বহুবার ব্যর্থ হওয়ার পর আজকে তার এই সফলতা তাকে দুই হাত দিয়ে বরণ করেছে।
উনি ৩৩তম, ৩৪তম ও ৩৫তম বিসিএস এ মোট তিনবার ভাইভা পর্যন্ত গিয়ে উনি ক্যাডার হতে পারেননি।এর মধ্যে ৭ম,৮ম ও ৯ম জুডিশিয়ারিতে ভাইভা পর্যন্ত গিয়েও উনি শূণ্য হাতে ফিরে এসেছেন।
তারপরও উনি একটুও আশাহত হননি,
থেমে যাননি স্বপ্ন দেখার পথ থেকে।নুরুল হক খুনিপালং এর মৃত ফররুখ আহমদ মাতা খাদিজা বেগমের সুযোগ্য সন্তান।
উনি ২০০৩ সালে বিজ্ঞান বিভাগে আল ফুয়াদ একাডেমী থেকে এসএসসি এবং২০০৫ সালে বিজ্ঞান বিভাগে কক্সবাজার সরকারি কলেজ থেকে এইচএসসি পাশ করেন। তার ‘বিশ্ববিদ্যালয় জীবন ছিল স্বপ্নের মতো’ এই তো সেদিন ২০০৫-০৬ সেশনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে ভর্তি হতে না হতেই পরের বার এডমিশন টেস্ট দিয়ে আইন বিভাগে ভর্তির মধ্য দিয়ে যাত্রা শুরু। অল্প সময়ের মধ্যে একটু ব্যতিক্রম হিসেবে পুরো ক্যাম্পাসে সমধিক পরিচিতি লাভ করে ‘কবি’ হিসেবে। অনেক সময় ক্লাস চলাকালীন লিখে ফেলেন কিছু জনপ্রিয় কবিতা আর তা মাঝেমধ্যে স্থানীয় পত্রিকায়ও প্রকাশিত হতে থাকে। মূলত দেশ, মাটি, মানুষ, প্রকৃতি, মানবপ্রেম, মানবতা, মানবাধিকার, নববর্ষ, পহেলা বৈশাখ,,,,, একুশে ফেব্রুয়ারি, বিজয় দিবস প্রভৃতি নিয়ে লেখালেখি চলে। ‘কালো পুতুলের হাসি’, ‘ শাটল ট্রেন ‘, ‘বিদ্যাশিক্ষা’, ‘মানবাধিকার’, ‘স্বপ্নচূড়া’, ‘১৫ তম ব্যাচ’ ইত্যাদি উল্লেখযোগ্য কবিতা। নুরুল হকের ছোটভাই বর্তমানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ৪র্থ শিক্ষার্থী নুরুল আবছারকে তার ভাই এর এই সফলতায় তার অনুভূতি কেমন জিজ্ঞেস করলে কক্সবাজার সময় ডটকমকে সে জানায়
“চমৎকার অনুভূতি! ধৈর্য্য এবং পরিশ্রমের বিজয়, আল্লাহ্ সবসময় পরিশ্রমীদের পক্ষে থাকেন এটা আবারো প্রমাণিত হলো। ওনার এই সাফল্য আমার, পরিবার এবং এলাকার বিদ্যার্থীদের অনুপ্রেরণা হিসেবে দারুণ কাজ করবে। সাথে অভিবাকও উৎসাহি হবে সন্তানদের পড়ালেখায় পাঠাতে। ওনার এই কৃতিত্ব আমাদের সকলের সফলতার পাথেয়”

শেয়ার করুন