মূল খবরে যান

শিরোনাম
● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’

৩৭ বাংলাদেশী ফেরত আসছেন দুপুরে

শেয়ার করুন

 

Coxs-Flag-meeting-thereport

মিয়ানমারে উদ্ধার হওয়া ২৮৪ অভিবাসীর মধ্যে দ্বিতীয় দফায় শুক্রবার দুপুরে দেশে ফেরত আসছেন ৩৭ বাংলাদেশী।

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তবর্তী মিয়ানমারের অভ্যন্তরে ঢেকুবনিয়ায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও মিয়ানমারের ইমিগ্রেশন এ্যান্ড ন্যাশনাল রেজিস্ট্রেশন ডিপার্টমেন্টের মধ্যে পতাকা বৈঠক শুরু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টায় শুরু হওয়া এ বৈঠক চলবে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত।

বৈঠক শেষে মিয়ানমারে উদ্ধার হওয়া ২৮৪ অভিবাসীর মধ্য থেকে দ্বিতীয় দফায় আজ (শুক্রবার) ৩৭ বাংলাদেশীকে ফেরত আনা হবে বলে জানিয়েছেন কক্সবাজারের ১৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার সাইফুল আলম।

বৈঠকে বাংলাদেশের পক্ষে ১০ সদস্যের প্রতিনিধি দলের নের্তৃত্ব দিচ্ছেন বিজিবি ১৭ ব্যাটালিয়ান উপ-অধিনায়ক মেজর ইমরান উল্লাহ সরকার। মিয়ানমারের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন মিয়ানমার ইমিগ্রেশন এ্যান্ড ন্যাশনাল রেজিস্ট্রেশন ডিপার্টমেন্টের সহকারী পরিচালক মাং তাউ।

বৈঠকে বাংলাদেশের পক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয়, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও ইমিগ্রেশনের প্রতিনিধিরা উপস্থিত রয়েছেন।

এ ছাড়াও ১৭ বিজিবির অধিনায়ক লে. কর্নেল খন্দকার সাইফুল আলাম ও মিয়ানমারের কমান্ডিং অফিসার পুলিশ লে. কর্নেল ক্যাই তুই জা পর্যবেক্ষক হিসেবে উপস্থিত রয়েছেন।

বৈঠক শেষে গত ২১ মে মিয়ানমারে উদ্ধার হওয়া ২৮৪ অভিবাসীর মধ্যে দ্বিতীয় দফায় শুক্রবার ৩৭ বাংলাদেশীকে ফেরত আনা হবে। গত ৮ জুন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ও মিয়ানমারের ইমিগ্রেশন এ্যান্ড ন্যাশনাল রেজিস্ট্রেশন ডিপার্টমেন্টের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে প্রথম দফায় ১৫০ জন বাংলাদেশীকে ফেরত আনা হয়েছিল।

 

শেয়ার করুন