মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

১০ হাজার ইয়াবাসহ ট্রাক চালক ও হেলপার আটক, ট্রাক জব্দ

শেয়ার করুন

ইমাম খাইর, কক্সবাজার
কক্সবাজার শহরের প্রবেশপথ লিংকরোডে ১০ হাজার ইয়াবাসহ ট্রাক চালক ও হেলপার আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

এ সময় ট্রাক, যার নম্বর ঢাকা মেট্রো ট-২২-৭৭০৮ জব্দ করা হয়েছে।

রবিবার (১৭ মে) দিবাগত রাত ১২ টার দিকে এই অভিযান চালানো হয়।

আটক ট্রাক চালকের নাম মোঃ দুখু মিয়া (৩৪) ও হেলপারের নাম মোঃ ফয়সুল ইসলাম রানা (২৮)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সোমেন মন্ডল জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে লিংকরোড ফরেস্ট চেকপোস্ট সংলগ্ন হাজী গফুর মার্কেটের সামনে হতে ১০ হাজার ইয়াবাসহ চালক-হেলপারকে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে ট্রাকটিও।

এই ঘটনায় তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে কক্সবাজার সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়।

মাদকবিরোধী এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান সোমেন মন্ডল।

শেয়ার করুন