১ সেপ্টেম্বর, ২০২৬ | ১৭ ভাদ্র, ১৪৩৩ | ১৮ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল   ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

হজ যাত্রীদের প্রাক নিবন্ধন শুরু

‘বেসরকারি ব্যবস্থাপনায় হজ যাত্রীদের প্রাক নিবন্ধন রোববার থেকে শুরু হচ্ছে। এ বছর প্যাকেজ মূল্য সর্বনিম্ন নির্ধারণ করা হয়েছে (কোরবানি ব্যতীত) ৩ লাখ ১৯ হাজার ৩৫৫ টাকা।

হজ এজেন্সি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) সূত্র জানায়, আগামী ৩০ মার্চ পর্যন্ত এই নিবন্ধন কার্যক্রম চলবে।

সূত্র জানায়, চলতি বছর মোট ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ পালন করবেন। যার মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১০ হাজার জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ১৭ হাজার ১৯৮ জন হজ পালন করবেন।

হাব এর সভাপতি মোহাম্মদ ইব্রাহিম বাহার বলেছেন, হজের টাকা সরাসরি সংশ্লিষ্ট হজ এজেন্সিকে বা এজেন্সির মনোনীত ব্যাংক অ্যাকাউন্টে জমা দিয়ে টাকার রশিদ নিতে হবে।

প্যাকেজের মূল্য প্রতি মার্কিন ডলার ৮০ টাকা ৫০ পয়সা এবং সৌদি রিয়াল ২১ টাকা ৫০ পয়সা হারে ধরা হয়েছে। কোরবানির জন্যে যাত্রীকে সঙ্গে আরো ১০ হাজার ৭৫০ টাকা নিতে হবে। এই প্যাকেজে মক্কায় বাড়ির দূরত্ব হবে ২ কিলোমিটারের মধ্যে এবং মদিনা মনওয়ার বাড়ির দূরত্ব হবে ১ হাজার মিটার।

সৌদি সরকারের নিয়মানুযায়ী হারাম শরীফ থেকে ২ কিলোমিটারের বেশি দূরত্বে বাড়ি হলে অবশ্যই গাড়ির ব্যবস্থা রাখতে হবে।

এদিকে হজ যাত্রীদের কোনো দালালের মাধ্যমে নিবন্ধন না করার পরামর্শ দিয়েছে হাব।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।