৬ মে, ২০২৬ | ২৩ বৈশাখ, ১৪৩৩ | ১৮ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৭ তম মৃত্যু বার্ষিকী আজ।   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান   ●  ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান   ●  কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্ব পেলেন উখিয়ার ডা. নুরুল আবছার শিমুল   ●  উখিয়ায় বসতভিটা দখলকে কেন্দ্র করে হামলা: নারী-পুরুষসহ আহত ৪, এলাকায় আতঙ্ক

স্বাধীনতা স্পোর্টিং ক্লাবের ২১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ধর্ম মহাসম্মেলন

হামীম ফরহাদ সায়েম: নিউজরুম এডিটর

কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়া পালং ধুরুমখালি বউ বাজারের ঐতিহ্যবাহী সুনামধন্য সংগঠন স্বাধীনতা স্পোর্টিং ক্লাবের ২১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক ধর্মীয় মহাযজ্ঞ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপন করবে সংগঠনটি।

আগামীকাল ৩০ ডিসেম্বর রোজ সোমবার উক্ত সংগঠনটির ২১তম প্রতিষ্ঠা বার্ষিকীর ধর্মীয় মহাসম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সকাল ৯:৩০ ঘঠিকায় মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে শ্রীশ্রী গিতাযজ্ঞের শুভারম্ভ হবে।

উক্ত অনুষ্ঠানের পৌরাহিত্য করবেন আচার্যপদ পরমহংস শ্রী শ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজ। এছাড়াও দেশের বরেণ্য ধর্মীয় নেতৃবৃন্দ, শংকর মঠ ও মিশনের সন্নাসীবৃন্দ এবং রাজনৈতিক ব্যাক্তি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে রাত ১১টায় ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান যার পরিচালনায় থাকবে বাংলাদেশ বেতার ও টিভি শিল্পবৃন্দ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।