২৩ আগস্ট, ২০২৬ | ৮ ভাদ্র, ১৪৩৩ | ৯ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

সোমবার থেকে গরমের তীব্রতা কমবে

রাত পোহালেই জৈষ্ঠ্য মাস। সে হিসেবে এখন মুষলধারে বৃষ্টি হওয়ার কথা। ‍কিন্তু আবহাওয়ার মেজাজ পুরোটাই উল্টো। সারাদিন তীব্র গরম থাকলেও সন্ধ্যার পর আকাশ হয়ে যাচ্ছে মেঘলা। তবুও দেখা মিলছে না বৃষ্টির। সবার একটাই চাওয়া কখন নামবে বৃষ্টি।

আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী দুই থেকে তিন দিনের মধ্যে বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কমবে গরমের তীব্রতা। তবে এই মাসের শেষ সপ্তাহে আবার গরমের তীব্রতা বাড়বে।

আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা আরিফুর রহমান বলেন, ‘আগামী দুইদিন পরেই বৃষ্টি শুরু হবে। এই বৃষ্টি বেশ কিছু দিন স্থায়ী হবে। ধীরে ধীরে বৃষ্টির তীব্রতা বাড়বে। এভাবে বেশ কয়েকদিন চলার পর বৃষ্টির তীব্রতা কমে আসবে।’

এই কর্মকর্তা আরও বলেন, ‘আজকের পর থেকে গরমের তীব্রতা কমে আসবে। বৃষ্টির কারণে ঢাকা ও ঢাকার আশেপাশের জেলাগুলোতে গরম অনেকটাই কমে যাবে। তবে বৃষ্টি শেষ হওয়ার পর থেকে আবার গরম শুরু হবে। এর তীব্রতা কম সময়েই বেড়ে যাবে।’ তিনি আরও জানান, ‘এই মাসে আরও দুইটি মাঝারি ধরনের তাপদাহ ঢাকার উপর দিয়ে বয়ে যাবে।’

গরমের কারণে অস্থির হয়ে উঠছে জনজীবন। বিশেষ করে যানবাহন, সড়ক, এসিসহ ইত্যাদি থেকে বিকিরিত তাপ উঠে যাচ্ছে মধ্য আকাশে। ফলে আকাশে কার্বন ডাই অক্সাইড বেড়ে যাওয়ায় তীব্রতা বাড়ছে গরমের। বেশি করে গাছ কাটার ফলে কমে যাচ্ছে বৃষ্টির সম্ভাবনা।

রাজধানীর ইস্কাটনের মুদি ব্যবসায়ী শাহাবুদ্দিন বলেন, ‘গরমে তো জান যায়গা যায়গা অবস্থা। সারাদিন থাকন লাগে চুলার ধারে। লগে বাইরের গরম। এমন গরমে বাইচা থাকন কষ্ট হইয়া যাইতাসে। কি যে করমু! আর ভাল্লাগে না।

আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, খুলনা, সিলেট বিভগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, রাজশাহী, বরিশাল, ও চট্টগামের বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা, ঝড়ো হাওয়াসহ বজ্র বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও শিলা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও আগামী ৪৮ ঘণ্টায় আবহাওয়ার অবস্থা সামান্য পরিবর্তন হতে পারে।

আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে ৩৬ দশমিক চার ডিগ্রী সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে ২৩ দশমিক দুই ডিগ্রী সেলসিয়াস।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।