২১ মে, ২০২৬ | ৭ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৩ জিলহজ, ১৪৪৭


শিরোনাম
  ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান   ●  চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন   ●  বেশি বাড়াবাড়ি করলে বিএনপি’র পদযাত্রা মরণযাত্রা হয়ে উঠবে-সাবেক সাংসদ বদি

সালাহ উদ্দিনের ‘সন্ধান’ দাবিতে বিএনপির বিক্ষোভ শনিবার

সালাহ উদ্দিনের ‘সন্ধান’ দাবিতে বিএনপির বিক্ষোভ শনিবার

বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহ উদ্দিন আহমেদের ‘সন্ধান’ এবং তাকে সুস্থ অবস্থায় পরিবারের কাছে ফেরত দেওয়ার দাবিতে রাজধানীর সব থানা ও ওয়ার্ডে শনিবার বিক্ষোভ মিছিলের কর্মসূচি দিয়েছে মহানগর বিএনপি।

গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাস ও সদস্য সচিব হাবীব উন নবী খান সোহেল এ কর্মসূচি ঘোষণা করেন।

মির্জা আব্বাসের প্রেস সচিব জাহাঙ্গীর আলম মিন্টু স্বাক্ষরিত বিজ্ঞপ্তিটি বৃহস্পতিবার বিকেলে গণমাধ্যমে পাঠানো হয়।

ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাস ও সদস্য সচিব হাবীব উন নবী খান সোহেল দলের সর্বস্তরের নেতাকর্মী ও উদ্বিগ্ন নাগরিকদের বিক্ষোভ মিছিলে অংশগ্রহণের আহ্বান জানান।

বিবৃতিতে বলা হয়, ‘বিএনপির যুগ্ম-মহাসচিব, সাবেক প্রতিমন্ত্রী সালাহ উদ্দিন আহমেদের নিখোঁজ হওয়ার খবরে গোটা দেশবাসী উদ্বিগ্ন ও উৎকণ্ঠিত।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘ঘটনার পর ১০ দিন অতিবাহিত হলেও সরকার অথবা সরকারের কোনো সংস্থা তাকে আটক বা গ্রেফতারের কথা স্বীকার করেনি। এমনকি তার পরিবার ও দলের পক্ষ থেকে তাকে খুঁজে বের করার জন্য সরকারের কাছে বার বার দাবি জানানো হলেও সরকার সে বিষয়ে কার্যকর পদক্ষেপ নেয়নি। সরকারের রহস্যজনক এ আচরণ জনমনে সৃষ্ট উৎকণ্ঠাকে আরও বাড়িয়ে দিয়েছে।’

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।