মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

সালাহ উদ্দিনের পিএ-গাড়িচালককে তুলে নেয়ার অভিযোগ

শেয়ার করুন

বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহ উদ্দিন আহমেদের ব্যক্তিগত সহকারী (পিএ) ও দুই গাড়িচালককে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ধরে নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন তার স্ত্রী হাসিনা আহমেদ।
রবিবার দুপুরের পর হাসিনা আহমেদ সাংবাদিকদের টেলিফোনে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, শনিবার রাতে মিরপুর থেকে ব্যক্তিগত সহকারী ওসমান গণিকে এবং সালাহ উদ্দিনের গুলশানের বাসার সামনে থেকে গাড়িচালক শফিক ও খোকনকে ধরে নিয়ে যাওয়া হয়। এরপর থেকে ওই তিনজনের খোঁজ নেই বলে স্বজনরা জানান।

ব্যক্তিগত সহকারী ওসমান ফারুকের স্ত্রী শিখা জানান, শনিবার দিবাগত রাত সাড়ে ৩টা-৪টার দিকে আট-দশজন সাদা পোশাকধারী লোক তাদের বাসায় প্রবেশ করে। বাইরে দুজন র‌্যাবের পোশাকে ছিল। তারা ওসমান গণিকে আটক করে নিয়ে যাওয়ার সময় বলেছে- ঠিক ঠিক তথ্য দিলে তাকে ছেড়ে দেবে।

এরপরে র‌্যাব সদর দপ্তরে খোঁজ নিতে গেলে তারা ওসমানকে আটকের কথা অস্বীকার করেন বলেও জানান শিখা।

বিএনপির যুগ্ম-মহাসচিব ও দপ্তরের দায়িত্বে থাকা রুহুল কবির রিজভী আটক হওয়ার পর অজ্ঞাত স্থান থেকে সালাহ উদ্দিন দলের কর্মসূচি ঘোষণা করে আসছেন।

শেয়ার করুন