মূল খবরে যান

শিরোনাম
● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’

সাগরে ভাসমান অভিবাসীদের আশ্রয় দেবে ফিলিপাইন

শেয়ার করুন

Migrants1432038287
 বাংলাদেশ ও মিয়ানমার থেকে সাগরপথে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়াগামী যেসব অবৈধ অভিবাসী সাগরে ভাসছেন, তাদের আশ্রয় দেওয়ার কথা বলেছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ফিলিপাইন।

 

মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া অভিবাসীদের ফিরিয়ে দেওয়ার পর এ কথা জানা গেছে। তবে ফিলিপাইন কর্তৃপক্ষ এ বিষয়ে চূড়ান্ত ঘোষণা দেয়নি এখনো।

 

বাংলাদেশ ও মিয়ানমারের চরম দারিদ্র্যপীড়িত কয়েক হাজার আশ্রয়প্রত্যাশী ভাগ্যের অন্বেষণে থাইল্যান্ড, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার যেকোনো একটি দেশে সাগরপথে যাওয়ার চেষ্টা করেন। এর মধ্যে ৮ হাজার অভিবাসীকে ফিরিয়ে দেয় মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া। তারা এখন সাগরে ভাসছেন।

 

জাতিসংঘ শরণার্থী কনভেনশনে স্বাক্ষরকারী ফিলিপাইন ভাসমান এই ৮ হাজার অভিবাসীকে আশ্রয় দেওয়ার কথা বলেছে।

 

প্রেসিডেন্ট বেনিগনো অ্যাকিউনোর একজন মুখপাত্র হারমিনিয়ো কলোমা বলেছেন, সাগরে ভাসমান মানুষ’ এবং ভিয়েতনামিদের জন্য মানবিক সহায়তা বাড়িয়েছে ফিলিপাইন। আমাদের এই উদ্যোগ অব্যাহত থাকবে।

 

হারমিনিয়ো কলোমা অবশ্য আশঙ্কা প্রকাশ করেছেন, ইঞ্জিনচালিত নড়বড়ে নৌকায় যেসব অভিবাসী আন্দামান সাগরে ভাসছে, তাদের জন্য ফিলিপাইনে পৌঁছানো খুবই কঠিন হবে। নৌকার জ্বালানি ও অভিবাসীদের খাবারের প্রকট অভাব রয়েছে।

 

তার পরও সাগরে ভাসতে থাকা নিরুপায় অভিবাসীদের জন্য এই ঘোষণা নিঃসন্দেহে আশার সঞ্চার করবে। তবে তাদের কাছে সঠিক তথ্য পৌঁছাবে কীভাবে, তা নিয়ে সন্দেহ থেকে যাচ্ছে।

 

তথ্যসূত্র : দ্য গার্ডিয়ান অনলাইন।

শেয়ার করুন