মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

সাংবাদিক রোজিনাকে নিঃশর্ত মুক্তি দিয়ে এবং দুর্নীতিগ্রস্ত আমলাদের বিচার করতে হবে:TCRS

শেয়ার করুন

টেকনাফ প্রতিনিধি:

সাংবাদিক রোজিনা ইসলামের অবিলম্বে নিঃশর্ত মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার, নির্যাতনকারী স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের শাস্তি ও স্বাস্থ্যখাতের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের দাবি করেছে টেকনাফ ক্রাইম রিপোর্টাস সোসাইটির সাংবাদিক নেতারা।

বৃহস্পতিবার (২০ মে) টেকনাফ প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে এসব দাবি উত্থাপন করেন টেকনাফ প্রেস ক্লাবের নেতাকর্মীরা, টেকনাফ ক্রাইম রিপোর্টাস সোসাইটির, সাংবাদিক ফোরামসহ বিভিন্ন সংগঠনের নেতারা।

সমাবেশে বক্তারা বলেন, পুরো স্বাস্থ্য মন্ত্রণালয় দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। পুরো মন্ত্রণালয় দুর্নীতির সিন্ডিকেট দ্বারা নিয়ন্ত্রিত হয়ে পড়েছে। গত অর্থবছরের বাজেটে অক্সিজেন প্ল্যান্ট স্থাপনসহ স্বাস্থ্যখাতের প্রয়োজনীয় যন্ত্রপাতি-সরঞ্জাম সংগ্রহের জরুরি কাজ না করে অপ্রয়োজনীয় ও ভুয়া কেনাকাটায় ব্যস্ত। স্বাস্থ্য মন্ত্রণালয়ের একমাত্র কাজ দুর্নীতি করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম খারাপ করা।

টেকনাফ ক্রাইম রিপোর্টাস সোসাইটির দপ্তর সম্পাদক রহমত উল্লাহ বলেন, অনুসন্ধানী সাংবাদিক রোজিনা ইসলামকে নিঃর্শত মুক্তি দিতে হবে, মামলা প্রত্যাহার করতে হবে। সব জনগণের তথ্য জানার অধিকার আছে। সাংবাদিকরা সে বিষয়টি নিয়ে কাজ করেন। সাংবাদিকদের সংবাদ প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। আর সাংবাদিক সাগর-রুনি হত্যার দ্রুত বিচারের দাবি জানাচ্ছি।

টেকনাফ ক্রাইম রিপোর্টাস সোসাইটির সাধারণ সম্পাদক জিয়াবুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, টেকনাফ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মৌ: ছৈয়দ হোছাইন, প্রেস ক্লাবের সাবেক সভাপতি জাবেদ ইকবাল চৌধুরী, টেকনাফ সাংবাদিক ফোরামের সভাপতি আশেক উল্লাহ ফারুকী, সাবেক দপ্তর সম্পাদক পারভেজ চৌধুরী,প্রেস ক্লাবের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল হক, অর্থ সম্পাদক আব্দুর রহমান, টেকনাফ ক্রাইম রিপোর্টাস সোসাইটির সভাপতি গিয়াস উদ্দিন ভুলু, সাধারণ সম্পাদক , টেকনাফ সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মো. জুবাইর, সাংবাদিক মো. শাহীন, টেকনাফ ক্রাইম রিপোর্টাস সোসাইটির সহ-সভাপতি পিকলু দত্ত, যুগ্ন সাধারণ সম্পাদক শহীদুল্লাহ, অর্থ সম্পাদক শসমু উদ্দিন, দপ্তর সম্পাদক রহমত উল্লাহ পাটোয়ারী, নির্বাহী সদস্য সামী জাবেদ, মেহেদি হাসান ইমন। উক্ত মানববন্ধন আরো উপস্থিত ছিলেন, মিজানুর রহমান, মো. সোহেল, ওবায়দুর রহমান, সৈয়দ আজিম, সাইফুল ইসলাম প্রমুখ।

শেয়ার করুন