২৪ আগস্ট, ২০২৬ | ৯ ভাদ্র, ১৪৩৩ | ১০ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

সমুদ্রপথে পাচারকালে ৪০ লাখ টাকার মদ জব্দ

 CTG--thereport24


 

বাংলাদেশ কোস্টগার্ড জাহাজ (সিজিএস) পূর্বজোন বহির্নোঙ্গর থেকে প্রায় ৪০ লাখ টাকা মূল্যের বিদেশী মদসহ ইঞ্জিনচালিত নৌকা আটক করেছে।কোস্টগার্ড পূর্বজোনের লেফটেন্যান্ট কমান্ডার ফজলুল করিম জানান, রবিবার ভোর ৫টার দিকে এ অভিযান চালানো হয়।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ১টার দিকে সমুদ্রে টহলরত সিজিএস পোর্টে গ্রান্ডের একটি অপারেশন দল চট্টগ্রাম বহির্নোঙ্গর এলাকায় যায়। ভোর ৫টায় বহির্নোঙ্গরের সাঙ্গু নদীর মোহনায় একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকার গতিবিধি সন্দেহজনক মনে হলে তল্লাশী করার জন্য কাছে ডাকে।

তিনি আরও জানান, নৌকাটি তীরের দিকে এগোতে থাকলে কোস্টগার্ড অপারেশন দল নৌকাটিকে তাড়া করে। একপর্যায়ে চোরাকারবারি দল তীরে নৌকাটি ভিড়িয়ে পালিয়ে যায়। পরে নৌকায় তল্লাশী করে বিভিন্ন ধরনের ১৯৪৪ বোতল-ক্যান বিদেশী মদ ও বিয়ার পাওয়া যায়। যার আনুমানিক মূল্য প্রায় ৪০ লাখ টাকা। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।