৩০ এপ্রিল, ২০২৬ | ১৭ বৈশাখ, ১৪৩৩ | ১২ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান   ●  ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান   ●  কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্ব পেলেন উখিয়ার ডা. নুরুল আবছার শিমুল   ●  উখিয়ায় বসতভিটা দখলকে কেন্দ্র করে হামলা: নারী-পুরুষসহ আহত ৪, এলাকায় আতঙ্ক   ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা   ●  এআই বিষয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার

শুদ্ধাচার পুরস্কার পেলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম

বিশেষ প্রতিবেদক:

সততা ও নিষ্ঠার সাথে অর্পিত দায়িত্ব পালনে স্বীকৃতি স্বরূপ  সম্মানজনক  শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রফিকুল ইসলাম। বুধবার পুলিশ সদর দপ্তরে তাঁকে শুদ্ধাচার পুরস্কার (২০২১-২০২২) হিসেবে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করেন পুলিশের মহা-পরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন, বিপিএম (বার), পিপিএম।
উক্ত অনুষ্ঠানে পুলিশের আইজিপি পেশাদারিত্ব ও শুদ্ধতার সঙ্গে দায়িত্ব পালনের জন্য পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান। তিনি আরও বলেন, আমরা যারা সরকারি দায়িত্বে নিয়োজিত আছি তাদের নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। আবার সততাও বজায় রাখতে হবে।

বুধবার রাতে এক প্রতিক্রিয়ায় শুদ্ধাচার পুরস্কারপ্রাপ্ত কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম দেশ ও মানুষের জন্য সততা, নিষ্টার সাথে যাতে কর্তব্য পালন করতে পারি সেজন্য সকলের কাছে দোয়া চান। এই পুরস্কার তাঁর আগামী দিনের অনুপ্রেরণা বলে মন্তব্য করেন।
একই সাথে তিনি কক্সবাজার জেলার সর্বস্তরের জনগণ, প্রিন্ট, ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক এবং তাঁর সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এদিকে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রফিকুল ইসলাম সম্মাননা ও পুরস্কার প্রাপ্তিতে কক্সবাজার জেলা পুলিশ পরিবারের সকল পুলিশ সদস্য উজ্জীবিত বলে মন্তব্য করেন কক্সবাজারের পুলিশ সুপার (এসপি)
মো. মাহফুজুল ইসলাম।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।