মূল খবরে যান

শিরোনাম
● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে

শিক্ষাই জাতিকে সমৃদ্ধির পথে এগিয়ে নিবে-মুজিবুর রহমান চেয়ারম্যান

শেয়ার করুন


কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যান বলেছেন, যে জাতি যত বেশি শিক্ষিত, সে জাতি তত উন্নত। তাই শিক্ষার্থীদের যুগপোযোগী শিক্ষা দানের মাধ্যমে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। তবে পড়াশোনার পাশাপাশি প্রত্যেক শিক্ষার্থীকে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকান্ডের সঙ্গে জড়িত থাকা দরকার। এতে শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটে। এ ছাড়া নিজ পড়ার টেবিলের মতো বাসাবাড়ির চারপাশটা পরিচ্ছন্ন রাখতে হবে। পরিচ্ছন্নতার বিষয়ে সকল শিক্ষার্থীকে উৎসাহী করতে হবে।
বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে শহরের তারাবনিয়ারছরা পাবলিক স্কুলের বার্ষিক ক্রীড়া সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মুজিবুর রহমান চেয়ারম্যান আরও বলেন, শিক্ষিত হয়ে দেশ গড়ার কাজে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সকল উন্নয়ন ও অগ্রগতির পূর্বশর্ত হচ্ছে শিক্ষিত জাতি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহাদাত হোসেনের সভাপতিত্বে ও শিক্ষিকা ইয়াছমিন আকতার এবং শারমিন আকতারের যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন বিদ্যালয় ব্যাবস্থাপনা কমিঠির সভাপতি অধ্যাপক আবু তাহের, অধ্যাপক নসুরুল্লাহ খান, মাস্টার শফিকুল হক, আ ন ম নুরুল আমিন ও শফিকুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধা আবু তাহের, ব্যাবসায়ী মোয়াজ্জেম হোসেন শাওন, মোঃ রাসেল, পৌর আওয়ামী লীগ নেতা এ বি ছিদ্দিক খোকন প্রমূখ।

শেয়ার করুন