মূল খবরে যান

শিরোনাম
● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে

শক্তিশালী করা হচ্ছে কক্সবাজারের রামু সেনানিবাসকে

শেয়ার করুন

দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের সমুদ্রসীমা এবং আঞ্চলিক নিরাপত্তা রক্ষায় বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার। এ লক্ষ্যে ক্রমান্বয়ে শক্তিশালী করা হচ্ছে পর্যটন নগরী কক্সবাজারের রামু সেনানিবাসকে। এখানকার দশম পদাতিক ডিভিশনে নতুন করে যোগ করা হয়েছে ৭টি ইউনিট।

একদিকে বিশাল সমুদ্রসীমা, অন্যদিকে মিয়ানমারের সঙ্গে সীমান্ত। পর্যটন নগরী হিসেবে খ্যাত হলেও কক্সবাজারের নিরাপত্তা জনিত গুরুত্ব তাই ভিন্নধর্মী।
২০১৫ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রামুতে দশম পদাতিক ডিভিশনের আনুষ্ঠানিক উদ্বোধনের পর থেকে ধীরে ধীরে সে গুরুত্ব আরো বেড়েছে। এখানকার পাহাড়ি অঞ্চলে অবস্থিত সেনানিবাসটি গড়ে তোলা হয়েছে দৃষ্টিনন্দন নানা প্রাকৃতিক সৌন্দর্যকে মাথায় রেখেই।

সেনাবাহিনীর উন্নয়ন, সম্প্রসারণ ও আধুনিকায়নের লক্ষ্যে জাতীয় প্রতিরক্ষা নীতি এবং সেনাবাহিনীর উন্নয়ন রূপকল্প ফোর্সেস গোল- ২০৩০ বাস্তবায়নের অংশ হিসেবে রামুতে এ ডিভিশন প্রতিষ্ঠা করা হয়। সম্প্রতি সেখানে যোগ করা হয় এরিয়া সদর দফতরসহ নতুন সাতটি ইউনিট। সেনাবাহিনীর চৌকস দলের কুচকাওয়াজ এবং পতাকা উত্তোলনের মধ্য দিয়ে যাত্রা শুরু হয় এসব ইউনিটের।

সেনা প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক বলেন, ‘বাংলাদেশ সেনাবাহিনী এদেশের শ্রেষ্ঠ সম্পদ। এই এলাকায় সেনা নিবাস প্রতিষ্ঠার মাধ্যমে অবকাঠামোগত উন্নয়নসহ সামাজিক, অর্থনৈতিক উন্নয়নের নতুন প্রাণ সৃষ্টি হয়েছে।’

দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের উন্নয়ন, সৌহার্দ্য ও সম্প্রীতি রক্ষা এবং সার্বভৌমত্ব ও অখণ্ডতা বজায় রাখার দৃপ্ত প্রত্যয়ে সেনাবাহিনী সদস্যদের প্রস্তুত থাকার আহ্বান জানান সেনা প্রধান।

এ সময় পেশাদারিত্বের কাঙ্ক্ষিত মান অর্জনের মাধ্যমে যে কোন ধরনের চ্যালেঞ্জ মোকাবেলায় সেনাবাহিনীকে প্রস্তুত করে তুলতে সরকার কাজ করছে বলেও জানানো হয়।

শেয়ার করুন