মূল খবরে যান

শিরোনাম
● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর● ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন

শেয়ার করুন

সংবাদ বিজ্ঞপ্তিঃ
জবিস্থ কক্সবাজার জেলা ছাত্রকল্যাণ পরিষদের ২০২৬–২০২৭ মেয়াদের নতুন কার্যনির্বাহী ঘোষণা করা হয়েছে। কমিটিতে ইংরেজি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের কলিম সৈকত সভাপতি, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের একই শিক্ষাবর্ষে সাধারণ সম্পাদক আল ফাহাদ নয়ন, নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার (২৯ জুলাই) সংগঠনটির উপদেষ্টা ও বর্তমান কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ১৩ সদস্য বিশিষ্ট এ কমিটি অনুমোদন দেওয়া হয়।
এছাড়া সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো: কায়েফ , সাইফুল ইসলাম , রুমি আক্তার এববগ সামিরা তামান্না।  যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন, মো: আলী রাইবেক, রায়েদ মোহাম্মদ খোকা।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক আল ফাহাদ নয়ন দায়িত্ব পালনে সবার সহযোগিতা চেয়ে বলেন,  আমার প্রাণের সংগঠন কক্সবাজার জেলা ছাত্রকল্যাণ পরিষদ, এগিয়ে নেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করবো। আমাদের মূল লক্ষ্য হবে কক্সবাজারের শিক্ষার্থীদের একতা, শিক্ষা ও দক্ষতা উন্নয়ন নিশ্চিত করা। আমরা সকল শিক্ষার্থীর পাশে থাকবো।
সভাপতি কলিম সৈকত  বলেন, “আমাদের সংগঠন শুধু একটি নাম নয়—এটি কক্সবাজারের শিক্ষার্থীদের ঐক্য, সহায়তা ও অগ্রগতির প্ল্যাটফর্ম। আমরা শিক্ষার্থীদের শিক্ষা, দক্ষতা উন্নয়ন, ক্যারিয়ার গঠন, সামাজিক দায়বদ্ধতা এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একটি শক্তিশালী ছাত্রসমাজ গড়ে তুলতে চাই। আমি বিশ্বাস করি, একা নয়, আমরা সবাই মিলে কাজ করলে এই সংগঠন আরও সমৃদ্ধ হবে। আপনাদের পরামর্শ, সহযোগিতা ও দোয়া নিয়েই আমরা ইনশাআল্লাহ একটি আদর্শ, মানবিক ও সেবামূলক সংগঠন গড়ে তুলবো।

উল্লেখ্য, উক্ত বিজ্ঞপ্তিতে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করার নির্দেশ দেওয়া হয়েছে।

শেয়ার করুন