মূল খবরে যান

শিরোনাম
● ঈদগাঁতে মালিকের সাড়ে ৭ কোটি টাকা হাতিয়ে নিল ম্যানেজার● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন

লোহাগাড়া থানা পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ আটক ১

শেয়ার করুন

রায়হান সিকদার,লোহাগাড়া প্রতিনিধিঃ

লোহাগাড়ায় ১মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এসময় তার কাছ থেকে ২হাজার পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। বিষয়টি লোহাগাড়া থানার ওসি জাকের হোসাইন মাহমুদ নিশ্চিত করেছেন।
আটককৃত মাদক পাচারকারীর নাম মোহাম্মদ শাহজাহান(২২)। সে কক্সবাজার পৌরসভা পশ্চিম পহারছড়া এলাকার মৃত আব্দুস সালামের পুত্র।

থানা সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ৮ মে বিকেল ৪টায় ওসি জাকের হোসাইন মাহমুদ, পুলিশ পরিদর্শক(তদন্ত) মুহাম্মদ রাশেদুল ইসলাম ও এসআই গোলাম কিবরিয়ার নেতৃত্ব একটি পুলিশি দল চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চুনতি ফরেষ্ট রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে যাত্রীবাহী সিএনজি থামিয়ে তল্লাসি চালিয়ে ২হাজার পিচ ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করে।

ওসি জাকের হোসাইন মাহমুদ জানান, করোনা পরিস্হিতিতে থেমে নেই ইয়াবা পাচার। প্রতিদিন আমাদের থানা পুলিশের টিম চুনতির চেকপোস্টে প্রাইভেট কার, সিএনজি ও মোটর সাইকেল যোগে ইয়াবা পাচার কালে হাজার হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও অনেক মাদক পাচারকারীকে আটক করতে সক্ষম হয়েছি। তিনি আরো বলেন,করোনায় এ পরিস্হিতিতেও আজ বিকেলে এসআই গোলাম কিবরিয়ার নেতৃত্বে একটি পুলিশি দল ২হাজার পিচ ইয়াবাসহ ১জনকে গ্রেফতার করেছি।
এ অভিযান অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।
আটককৃত`র বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে বলে থানা সুত্রে জানা গেছে।

শেয়ার করুন