মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

রোহিঙ্গা ক্যাম্পে যুবককে কুপিয়ে হত্যা

শেয়ার করুন

কক্সবাজারের উখিয়ার ১৫ নম্বর  রোহিঙ্গা ক্যাম্পে মোহাম্মদ রিদোওয়ান (২৮) কে কুপিয়ে হত্যা করেছে অজ্ঞাত সন্ত্রাসীরা।
শুক্রবার ভোর ৫ টার দিকে উখিয়ার বালুখালীর ১৫ নম্বর ক্যাম্পে এ ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ রিদোওয়ান (২৮), ওই ক্যাম্পের হাসু আলীর ছেলে।

উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানিয়েছেন, ভোরে ১৫ নম্বর ক্যাম্পে একটি সংস্থার পানির টাংকি সংলগ্ন রাস্তায় অজ্ঞাতনামা সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে মোহাম্মদ রিদোওয়ানের বুক ও পেটের বাম পাশে কুপিয়ে নাড়িভূড়ি মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। খবর পেয়ে বের এপিবিএন ও পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।

তিনি জানান, প্রাথমিক ভাবে জানা যায় রোহিঙ্গা ক্যাম্প এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রোহিঙ্গা সন্ত্রাসীরা এ হত্যাকান্ড ঘটিয়েছে ।

চলতি বছরের এপ্রিল পর্যন্ত প্রথম চার মাসে ৩১ টি হত্যা মামলা, ১২টি হত্যা চেষ্টা মামলা হয়েছে। যেখানে ৩৫ জন খুন হন।

শেয়ার করুন