১ সেপ্টেম্বর, ২০২৬ | ১৭ ভাদ্র, ১৪৩৩ | ১৮ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল   ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের কড়া প্রতিবাদ

file-9
মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর বর্বর নির্যাতন ও হত্যার কড়া প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। বুধবার বিকেলে ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত মিউ মিন্ট থানকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে এ প্রতিবাদ জানানো হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব কামরুল আহসান জানান, আমরা রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর নির্যাতন, অগ্নিসংযোগ ও হত্যার বিষয়ে উদ্বেগের কথা জানিয়েছি। এছাড়া অবিলম্বে এসব বন্ধের জন্য বলেছি।

তিনি আরো বলেন, জবাবে মিয়ানমারের রাষ্ট্রদূত খবরের কাগজে প্রকাশিত সংবাদকে বানোয়াট বলে দাবি করেছেন। রাষ্ট্রদূত বলেছেন, প্রকৃত অর্থে এমন কিছুই হচ্ছে না।

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সময় মিয়ানমারের রাষ্ট্রদূতের হাতে একটি প্রতিবাদ পত্রও তুলে দেয়া হয়েছে বলে জানান তিনি।

তবে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বেরিয়ে মিয়ানমার রাষ্ট্রদূত সাংবাদিকদের সঙ্গে কোনো মন্তব্য করতে রাজি হননি।

উল্লেখ্য, মিয়ানমারের আরাকান রাজ্যে রোহিঙ্গা মুসলিমদের ওপর ব্যাপক নির্যাতন চালাচ্ছে দেশটির সেনাবাহিনী ও স্থানীয়রা। গত কয়েকদিনে ওই রাজ্যে সহিংস ঘটনায় এখন পর্যন্ত ১৩০ জনের প্রাণহানি ঘটেছে বলে বার্তাসংস্থা রয়টার্স, বিবিসিসহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে জানানো হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।