৬ আগস্ট, ২০২৬ | ২২ শ্রাবণ, ১৪৩৩ | ২২ সফর, ১৪৪৮


শিরোনাম
  ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার   ●  টেকনাফে সরকারী জমি ও ভবন দখল!

রামু সমিতির সভা অনুষ্ঠিত

News-Picture.

ইতিহাস ঐতিহ্য শিক্ষা সংস্কৃতির তীর্থভুমি রামুর ইতিহাস ঐতিহ্যকে লালন ও সংরক্ষণের পাশাপাশি রামুবাসির অর্থনৈতিকও সাংস্কৃতিক জীবন-ধারা সমুন্নত রাখার জন্য রামু সমিতি প্রশংসনীয় অবদান রাখছে এবং সমিতির সদস্যদের মধ্যে ভ্রাতৃত্ববোধ সহমর্মিতা ও সু-সম্পর্ক গড়ে যেকোন সমস্যার সমাধানে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করার জন্য একটি শক্তিশালী ও প্রতিনিধিত্বশীল সংগঠনে পরিণত করাই হবে সমিতির মূল লক্ষ। গত ১৭ এপ্রিল শহরের একটি অভিজাত হোটেলে রামু সমিতির সভাপতি সিনিয়র সাংবাদিক বদিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তরা একথা বলেন। সভায় স্বাগত বক্তব্য ও প্রতিবেদন পেশ করেন সমিতির সাধারণ সম্পাদক মোঃ হোছাইনুল ইসলাম মাতব্র। সভায় বক্তব্য রাখেন, এড. শাহজাহান, এড. নুরুল হক, ডাঃ আবদুর নুর বুলবুল, উপাধ্যক্ষ ছলিমুর রহমান, মোঃ নাছির উদ্দিন, অধ্যাপক দেলোয়ার চৌধুরী, সাবেক ভাইস চেয়ারম্যান ফজুল্লাহ মোঃ হাসান, এড. রমিজ আহম্মদ, এড. এস্তাফিজুর রহমান, রশীদ নগর ইউপি চেয়ারম্যান হাজী আবদুল করিম, সাইফুল ইসলাম কলিম, গিয়াসউদ্দিন কোম্পানি, এড. নুরুল মোর্শেদ আমিন, ব্যাংক কর্মকর্তা ছালাহউদ্দিন, সাহেদুজ্জামান বাহাদুর, অধ্যাপক শহিদুল ইসলাম, এড. সিরাজ উদ্দিন, অধ্যাপক নুরুল আজিম, নুরুল হক কোম্পানি প্রমুখ। সভায় সমিতির গঠনতন্ত্রের সংশোধনী প্রস্তাব গুলো সভায় গঠনতন্ত্রে অনুমোদন করা হয়। এদিকে আইনজীবী সমিতির নির্বাচনে বিজয়ী রামু সমিতির সদস্য এড নুরুল মোর্শেদ আমিন এড. এস্তাফিজুর রহমান, এড. রমিজ আমহমদকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়াও কার্যকরি সদস্য ও কক্সবাজার সরকররী বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ নাছির উদ্দিনের লেখা “ছড়ায় ছড়ায় স্বপ্ন কথা” বইয়ের মোড়ক উম্মোচন করা হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।