১৭ আগস্ট, ২০২৬ | ২ ভাদ্র, ১৪৩৩ | ৩ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার

রামু কেন্দ্রীয় প্রবারণা ও জাহাজ ভাসা উৎসব উদযাপন পরিষদ গঠিত 

প্রেস বিজ্ঞপ্তি-
 রামু কেন্দ্রীয় প্রবারণা ও জাহাজ ভাসা উৎসব উদযাপন পরিষদ গঠিত হয়েছে। সোমবার (২৭ সেপ্টেম্বর) রামু কেন্দ্রীয় সীমা মহাবিহারে অনুষ্ঠিত মত  বিনিময় সভায় এই কমিটি গঠন করা হয়।
এতে প্রধান সমন্বয়কারী নির্বাচিত হয়েছেন বিগত কমিটির সভাপতি জ্যোতির্ময় বড়ুয়া রিগ্যান, সভাপতি নির্বাচিত হয়েছেন ডালিম বড়ুয়া ও সাধারণ সম্পাদক দ্বীপ্ত বড়ুয়া এবং অর্থ সম্পাদক নির্বাচিত হয়েছেন সজল বড়ুয়া।
সভায় রাজু বড়ুয়া, পলক বড়ুয়া আপ্পু, রজত বড়ুয়া রিকু, সাজু বড়ুয়া, কেতন বড়ুয়া, বিপুল বড়ুয়া আব্বু, সুমথ বড়ুয়া, মিথুন বড়ুয়া বোথাম ও সাংবাদিক অর্পন বড়ুয়াকে উপদেষ্টা নির্বাচিত করে ৮ সদস্য বিশিষ্ট একটি উপদেষ্টা পরিষদ গঠন করা হয়।
সভার সিদ্ধান্ত অনুসারে প্রত্যেক গ্রামের জাহাজ নির্মাণ কমিটির সাথে সমন্বয় করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটির দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ।
আগামী ২১ অক্টোবর রামুর বাঁকখালী নদীতে অনুষ্ঠিত হবে শত বছরের ঐতিহ্যবাহী জাহাজ ভাসা উৎসব। সাম্প্রদায়িক সম্প্রীতির এই উৎসবকে সফল করার জন্য ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের সহযোগিতা কামনা করেছেন নবগঠিত আয়োজন কমিটি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।