২৯ জুন, ২০২৬ | ১৫ আষাঢ়, ১৪৩৩ | ১৩ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি

৯শত শিক্ষার্থীদের ফ্রি ব্লাড গ্রুপিং

রামু কলেজে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন উদ্বোধন করেন সাইমমু সরওয়ার কমল এমপি

আবুল কাশেম সাগর,(রামু): রামু কলেজে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন উদ্বোধন করলেন কক্সবাজার সদর রামু আসনের এমপি আলহাজ্ব সাইমমু সরওয়ার কমল। গতকাল ৭ই নভেম্বর মঙ্গলবার সকাল ১০টায় রামু কলেজ প্রঙ্গণে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি আলহাজ্ব সাইমুন সরওয়ার কমল বলেন, রক্তদান একটি মানবিক উদ্যোগ। এর মাধ্যমে সমাজে গরীব, অসহায় মানুষ বাচাঁর স্বপ্ন দেখায়। রামু ব্লাড ডোনার সোসাইটি একটি মহৎ সংগঠন , আমি তাদের এ কাজের সফতা ও আগামী দিনে সকল কর্মকান্ডে পাশে থাকব বলে আশা ব্যক্ত করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রামু কলেজের অধ্যক্ষ ( ভারপ্রাপ্ত) মোহাম্মদ আবদুল হক।

সংগঠনের প্রতিষ্ঠাতা এডমিন সাঈদুল হক সাঈদের সভাপতিত্বে ও মোহাম্মদ শাহরিয়াদ এর পরিচালনায় সভায় আরও বক্তব্য রাখেন, সহকারী অধ্যাপক নিজামুল হক, অধ্যাপক আবু তাহের, বিএম শাখার প্রধান শহিদুল হক কাজল, ইসরাত জাহান কাকলী।
উপস্থিত ছিলেন, রামু ব্লাড ডোনার সোসাইটি সদস্য আফরাহি, সালেক উদ্দিন, লোকমান, মামুন, নোমানসহ কলেজের বিভিন্ন বিভাগের ছাত্র-ছাত্রীবৃন্দ। অনুষ্ঠানে নয় শত শিক্ষার্থীদের ফ্রি ব্লাড গ্রুপিং করা হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।