মূল খবরে যান

শিরোনাম
● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে

রামুতে ৫ সন্তানের জনককে শ্বাসরোধ করে হত্যা!

শেয়ার করুন

কক্সবাজারের রামুতে ৫ সন্তানের জনককে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। নিহত নজু মিয়া (৫০) রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের উত্তর মিঠাছড়ি পূর্বপাড়া এলাকার মৃত আবু শামার ছেলে। আজ বুধবার ৮ ফেব্রুয়ারি সকালে রামু থানা পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়। এর আগে সকালে হত্যাকান্ডের খবর পেয়ে রামু থানার ওসি প্রভাষ চন্দ্র ধর, জোয়ারিয়ানালা ইউপি চেয়ারম্যান কামাল শামসুদ্দিন আহমেদ প্রিন্স ঘটনাস্থলে যান।
নিহতের স্ত্রী দিলোয়ারা বেগম ও ছেলে মহি উদ্দিন জানিয়েছেন, নজু মিয়া ওই এলাকার জমিদার শাহ আলম চৌধুরীর জমিতে পানি সেচের জন্য বসানো সরঞ্জাম পাহারা দিতেন। এজন্য ধানি জমি সংলগ্ন সেচযন্ত্রের পাশে একটি প্লাস্টিকের ছাউনি দেয়া ঘরে রাত কাটাতেন। মঙ্গলবার রাতে ওই ঘরে ঘুমন্ত অবস্থায় স্থানিয় কুচক্রী ব্যক্তি নজু মিয়াকে গলায় কাপড় পেছিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। তারা আরো জানান, নিহত নজু মিয়ার গলায় আঘাতের চিহ্ন রয়েছে এবং জিহবা বের করা অবস্থায় ছিলো।
রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রভাষ চন্দ্র ধর জানিয়েছেন, হত্যাকান্ডের প্রকৃত তথ্য জানা যায়নি। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হবে।

শেয়ার করুন