মূল খবরে যান

শিরোনাম
● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ

রামুতে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে এক শিশুর মৃত্যু

শেয়ার করুন

রামুতে ইজিবাইক (টমটম) গাড়িতে চার্জ দেয়ার বৈদ্যুতিক তারে বিদ্যুৎতায়িত হয়ে প্রাণহারিয়েছে ৬ বছরের শিশু সোহান। গতকাল রোববার (৯ জুলাই) দুপুরে রামু উপজেলার চাকমারকুল ইউনিয়নের ৬নং ওয়ার্ড উত্তর চাকমারকুল নয়াপাড়া এলাকায় ঘটনাটি ঘটে। সে ওই ইউনিয়নের ৭নং ওয়ার্ড উত্তর চাকমারকুল শ্রীমুরা এলাকার আবু তাহেরের ছেলে মিমতাহারুল ইসলাম সোহান। প্রশাসনকে অবহিত না করে পরিবার সদস্য ও পড়শিরা বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে নিহত মিমতাহারুল ইসলাম সোহানের দাফন সম্পন্ন করেছেন। স্থানীয় সূত্রে জানা যায়, শিশুটি নানার বাড়িতে খেলার সময় সবার অজান্তে ইজিবাইক (টমটম) গাড়িতে চার্জ দেয়ার বৈদ্যুতিক তারে বিদ্যুৎতায়িত হয়। পরিবারের লোকজন তাকে মৃত উদ্ধার করে। রোববার বিকাল সাড়ে ৫টায় নিজ গ্রাম উত্তর চাকমারকুল শ্রীমুরা এলাকায় শিশু সোহানের দাফন সম্পন্ন করা হয় বলে জানান, ওই এলাকার ইউপি সদস্য আবুবক্কর ছিদ্দিক।

শেয়ার করুন