১৯ আগস্ট, ২০২৬ | ৪ ভাদ্র, ১৪৩৩ | ৫ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে

রামুতে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা !

রামুতে গলায় ফাঁস দিয়ে গৃহবধূ আত্মহত্যা করেছে। রামুর ফতেখাঁরকুল ইউনিয়নের পূর্ব মেরংলোয়া গ্রামের আলী হোসেনের ভাড়া বাসায় বৃহষ্পতিবার (২৩ ফেব্রুয়ারি) রাত আটটায় এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধু জাহারা আকতার (২১) টেকনাফের হ্নীলা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের নাথ মুরা পাড়া এলাকার রবিউল আলমের স্ত্রী। ঘটনার পর থেকে স্বামী রবিউল আলম পলাতক রয়েছেন।

ওই বাড়িতে থাকা রবিউলের মা চেমন নাহার জানান, তাঁর পুত্রবধূ কেন আত্মহত্যা করেছেন তিনি তা জানেন না। এমনকি স্বামী বা অন্য কারো সাথে তার মনোমালিন্য ছিলো না বলে দাবি করেন তিনি।

বাড়ির মালিক আলী হোসেনের ভাই ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের মেম্বার মো. কামাল জানান, প্রায় মাসখানেক পূর্বে রবিউল স্ত্রী, মা সহ বাড়িটির একাংশ ভাড়া নেন। কেন রবিউলের স্ত্রী আত্মহত্যা করেছেন তা কেউ জানে না।

খবর পেয়ে রাতে রামু থানা পুলিশের একটি দল ও ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদুল আলম ঘটনাস্থলে যান।

থানার উপ-পরিদর্শন মুকিমুল জানান, হ্নীলা থেকে নিহত গৃহবধূর পরিবারের সদস্যরা আসেন রাত সাড়ে ১২টায়। ওইসময় সকলের উপস্থিতিতে বাড়ির কক্ষের দরজা ভেঙ্গে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়। পরে মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়।

এদিকে নিহত গৃহবধূর পরিবারের সদস্যরা এ ঘটনাকে পরিকল্পিত হত্যাকান্ড বলে দাবি করে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।