১৫ মে, ২০২৬ | ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ২৭ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজারে উত্তম কৃষি চর্চায় টেকসই,নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত   ●  গবেষণার গুরুত্ব ও গবেষণা প্ল্যাটফর্ম নিয়ে CCDRC’র সেমিনার অনুষ্ঠিত   ●  আদালতের স্থিতাবস্থা অমান্য করে জমি দখলের চেষ্টা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা   ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৭ তম মৃত্যু বার্ষিকী আজ।   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান

রামুতে ইয়াবাসহ একজন গ্রেফতার, সিএনজি জব্দ

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজারের রামু থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ২৫ হাজার ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে। ওই সময় একটি সিএনজি জব্দ করা হয়েছে। মঙ্গলবার  সন্ধ্যায় রামু থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু তাহের দেওয়ান অভিযানের  বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রামু ফুটবল চত্তরের পশ্চিমে মেসার্স  রহমান পল্টিফিড সেন্টার এলাকায় অভিযান চালায় পুলিশ। ওই সময় উপজেলা খুনিয়াপালং থোয়াইংগা কাটা এলাকার হামিদুল হককে গ্রেফতার করা হয়। ওই সময় তার কাছ থেকে ২৫ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। সে ওই এলাকার নুরুল হকের ছেলে।
এই অভিযানে নেতৃত্ব দেন রামু থানার উপ-পরিদর্শক (এসআই) অসীম চন্দ্র ধর, সহকারী উপপরিদর্শক (এএসআই) জহির উদ্দিন।
পুলিশ কর্মকর্তা মোহাম্মদ আবু তাহের দেওয়ান আরো বলেন, গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। মাদক বিরোধী এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।