৭ আগস্ট, ২০২৬ | ২৩ শ্রাবণ, ১৪৩৩ | ২৩ সফর, ১৪৪৮


শিরোনাম
  ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার   ●  টেকনাফে সরকারী জমি ও ভবন দখল!

রাখাইনে গণহত্যা-ধর্ষণ আয়ামে জাহেলিয়াতকে হার মানিয়েছে : ওআইসি’র প্রতিনিধি দল

বিশেষ প্রতিবেদক:
অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশনের (ওআইসি)’র ইন্ডিপেন্ডেন্ট পার্মানেন্ট হিউম্যান রাইটস কমিটি ‘আইপিএইচআরসি’র চেয়ারপার্সন ড. রশিদ আল বালুসি বলেছেন, দুই দিন ধরে উখিয়ার কুতুপালং ও বালুখালী রোহিঙ্গা ক্যাম্প এলাকা ঘুরে নিপীড়িত রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেছি। তাদের স্বীকারোক্তিতে যা জেনেছি, মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গা মুসলিমদের ওপর পাশবিকতা চরম পর্যায়ে পৌছেছিল। গণহত্যা ও ধর্ষণসহ নানা বর্বরতায় তারা পালিয়ে আসতে বাধ্য হয়েছে। এসব নির্যাতন আয়ামে জাহেলিয়াতকেও হার মানায়। অমানবিক নির্যাতনের তথ্যমালা আমরা ওধাইসি’র কমিটির কাছে প্রতিবেদন আকারে পেশ করবো।
শুক্রবার কক্সবাজারে উখিয়ার কুতুপালং ও বালুখালী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে দুপুরে বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা করেন। এসময় তাঁর সাথে ১৩ সদস্যের প্রতিনিধি দলে ওআইসি’র ভাইস চেয়ারম্যান মেড এসকে ক্যাগওয়া, ভাইস চেয়ারম্যান ড. রাইহানাহ বিনতে আবদুল্লাহ, সাবেক রাষ্ট্রদূত কমিটির সদস্য মোহাম্মদ জমির, আবদুল ওহাব, মাহমুদ মোস্তাফা আফিফি, এডামা নানা, নির্বাহী পরিচালক মার্গোব সেলিম বাট, হাফিদ এল হাসমি, আকমেদ আল গামদি, হাসান আবেদিন, মাহা আকিল, আবদুল্লাহ কাবি ও মোহাম্মদ গালাবাসহ বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশে পালিয়ে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের অবস্থা সরেজমিন দেখতে দু’দিনের সফলে প্রতিনিধিদলটি বৃহস্পতিবার দুপুরে বিমান যোগে কক্সবাজার পৌঁছেন। কক্সবাজার পৌছে প্রতিনিধিদল জেলা প্রশাসনের সাথে এক মতবিনিময় সভায় যোগ দেন।
তথ্যের সত্যতা নিশ্চিত করে জেলা প্রশাসক মো. আলী হোসেন বলেন, ওআইসি প্রতিনিধি দলের কাছে উখিয়া ও টেকনাফে অবস্থানরত রোহিঙ্গা ক্যাম্পের সার্বিক পরিস্থিতি তুলে ধরা হয়েছে। সব শুনে ওআইসির প্রতিনিধিদল রোহিঙ্গাদের পাশে থাকার প্রতিশ্রæতি দেন।
সভাশেষে বিকালে উখিয়ার কুতুপালং ক্যাম্পে যান তাঁরা এবং নিপীড়িত রোহিঙ্গা নারী-পুরুষের সাথে কথা বলেন। শুক্রবার সকালে বালুখালী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে গণমাধ্যমে ব্রিফিং দেয় প্রতিনিধিদল।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।