৭ আগস্ট, ২০২৬ | ২৩ শ্রাবণ, ১৪৩৩ | ২৩ সফর, ১৪৪৮


শিরোনাম
  ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার   ●  টেকনাফে সরকারী জমি ও ভবন দখল!

রাংকূটে বুদ্ধ পূর্ণিমা উদযাপন

Buddha purnim
কক্সবাজারের রামু উপজেলায় মহামতি গৌতম বুদ্ধের ত্রিস্মৃতি বিজড়িত শুভ বুদ্ধ পূর্ণিমার অনুষ্ঠানে হাজারো পূণ্যার্থীর সম্মিলন ঘটেছে। উপজেলায় আড়াই হাজার বছরের প্রাচীন সম্রাট অশোক নির্মিত বিশ্বনন্দিত ঐতিহাসিক রাংকূট বনাশ্রম বৌদ্ধ বিহারে ৮৪ হাজার ধর্মস্কন্ধ বুদ্ধ পূঁজায় এ অবস্থা দেখা যায়।
শনিবার (২ মে) সন্ধ্যায় বিশ্বশান্তি কামনায় মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে শুরু হয় বুদ্ধ পূর্ণিমার এ কর্মসূচি। আজ রোববার (৩ মে) দুপুর পর্যন্ত চলবে বুদ্ধ পূঁজা উত্তোলন, গণপ্রব্রজ্যাদান ও সংঘদান সভা।
রাংকূট বনাশ্রম বৌদ্ধ বিহারের পরিচালক কে. শ্রী জ্যোতিসেন থের জানান, শুভ বুদ্ধ পূর্ণিমার এই দিনে মহামতি গৌতম বুদ্ধ জন্ম, বুদ্ধত্ব লাভ ও মহাপরিনির্বাণ লাভ করেছিলেন। এ কারণে বৌদ্ধদের কাছে দিনটি খুবই তাৎপর্যপূর্ণ।
তিনি বলেন, এ বছরও সাড়ম্বরে বুদ্ধ পূর্ণিমা উদযাপিত হচ্ছে। এতে কক্সবাজার জেলাসহ চট্টগ্রাম দক্ষিণাঞ্চলের হাজারো পূণ্যার্থীরা অংশ নিয়েছে। এদিকে, পাশাপাশি হিন্দু, মুসলিমসহ সব সম্প্রদায়ের মানুষের অংশগ্রহণে অন্যরকম উৎসবে পরিণত হয় এ ধর্মীয় উৎসব।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।