মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

মারা গেলেন ‘গরীবের নেতা’ মনজুর চেয়ারম্যান

শেয়ার করুন

ইমাম খাইর, কক্সবাজার
কক্সবাজার সদরের ইসলামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান শিল্পপতি মনজুর আলম (৬০) ইন্তেকাল করেছেন।
ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
বৃহস্পতিবার (২৫ জুন) ভোর ৫ টা বেজে ২৭ মিনিটের সময় চট্টগ্রামে একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তিনি ৬ ছেলে ও দুই মেয়ে সন্তানের জনক।
খবর নিশ্চিত করেছেন মনজুর আলম চেয়ারম্যানের ছোট ভাই হাছান আলী।
ইসলামপুরের জনপ্রিয় সাবেক এই জনপ্রতিনিধিকে হার্টের সমস্যা জনিত কারণে গত ১৮ জুন চিকিৎসার জন্য চট্টগ্রাম নেয়া হয়। ডাক্তারের পরামর্শক্রমে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি ছিলেন।
সেখানে চিকিৎসারত অবস্থায় মঙ্গলবার (২৩ জুন) দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে স্ট্রোক করেন।
এরপর তাকে সিএসটিসি নামক একটি বেসরকারী হাসপাতালের আইসিউইতে স্থানান্তর করা হয়।
মনজুর আলম হার্টের সমস্যা ও উচ্চমাত্রার ডায়াবেটিস রোগি ছিলেন। চট্টগ্রামে চিকিৎসাধীন অবস্থায় পরপর দুইবার স্ট্রোক করেছেন বলে চিকিৎসক সূত্রে জানা গেছে।
মরহুমের নামাজে জানাজা আজ আসরের নামাজের পরে ইসলামপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার মাঠে অনুষ্ঠিত হবে।
শিল্পপতি মনজুর আলম ১৯৯০ সালে অবিভক্ত পোকখালী ইউনিয়নের মেম্বার নির্বাচিত হন। তখন থেকে তিনি জনতার কাতারে থাকতেন। মানুষের যে কোন সমস্যায় ছুটে যেতেন। তিনি ছিলেন শোষক ও জমিদার শ্রেণির আতংক। তাকে ‘গরীবের বন্ধু’ হিসেবে জানে এলাকাবাসী।
তাই, মনজুর আলম ২০০২ সালে বিপুল ভোটে ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হন।
২০১০ সাল পর্যন্ত অতি সুনামের সাথে দায়িত্ব পালন করেন। ন্যায় বিচার প্রতিষ্ঠা ও যথাযথ দায়িত্ব পালনের কারণে তিনি ‘শ্রেষ্ঠ চেয়ারম্যান’ স্বীকৃতি পান।
বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে আওয়ামী লীগের নির্ভেজাল ও নির্লোভ কর্মী ছিলেন মনজুর আলম।

শেয়ার করুন