২৪ জুন, ২০২৬ | ১০ আষাঢ়, ১৪৩৩ | ৮ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি

মহেশখালীতে হত্যা মামলার আসামীসহ গ্রেপ্তার-৩

Pic-25-05-15_1

মহেশখালী থানা পুলিশ ২৪ ঘন্টা পৃথক অভিযান চালিয়ে হত্যা মামলার আসামী সহ ৩ জনকে গ্রেপ্তার  করেছে। থানা সুত্রে জানাগেছে, পুলিশ ২৫ মে সকাল ১০ টায় অভিযান চালিয়ে  কালারমারছড়া ইউনিয়নের দক্ষিন নলবিলা এলাকার মৃত পচন আলীর পুত্র আব্দু সাত্তার (৫০) কে গ্রেপ্তার করেছে তার বিরোদ্ধে ২০০৮ সালের ১টি হত্যা মামলা ও ২ টি মারামারি মামলা রয়েছে। হোয়ানক ইউনিয়নের মাঝের পাড়া এলাকায় সন্ধ্যা ৮ টার দিকে অভিযান চালিয়ে মৃত নুরুচ্ছফার পুত্র আব্দু সত্তার কে গ্রেপ্তার করেছে তার বিরোদ্ধে ২টি অস্ত্র  ও ২ বন মামলা রয়েছে। তাকে গ্রেপ্তারের সময় ১টি দেশীয় তৈরী অস্ত্র ও ৪ রাউন্ড তাজা কার্তুজ পেয়েছে মর্মে পুলিশের দাবী কিন্তু তার স্ত্রীর দাবী তার স্বামী আব্দু সত্তার প্রতিপক্ষ ফেরদৌস বাহিনীর যড়ষন্ত্রের শিকার, আব্দু সত্তার কে একটি বাড়িতে নলকুপ বসানোর সময় দিনদুপুরে প্রকাশ্যে গ্রেপ্তার করেছে সেই সময় কোন অস্ত্র বা কার্তুজ পাওয়া যায়নি, আবার গভীর রাত্রে নাটকিয় ভাবে ১টি অস্ত্র ও ৪ টি কার্তুজ দিয়ে থানা পুলিশ গ্রেপ্তার দেখিয়েছে। অপর গ্রেপ্তারকৃত আসামী মাতারবাড়ি ইউনিয়নের উত্তর সিকদারপাড়া এলাকার ১ নং ওয়ার্ডের বাসিন্দা মৃত দৌলত মিয়ার পুত্র নুরুল আলম প্রকাশ লেডু কে মাতারবাড়ি পুলিশ ফাড়িঁ ২৪ মে দিবাগত রাত অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে। তার বিরোদ্ধে ১টি মানবপাচার মামলা ও অসংখ্য মানবপাচার মামলার অভিযোগ রয়েছে। এ ব্যাপারে মহেশখালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলমগীর হোসেন জানান, থানা পুলিশ ২৪ ঘন্টা পৃথক অভিযান চালিয়ে দাগী ৩ আসামীকে গ্রেপ্তার করেছে। সন্ত্রাসী ও মানবপাচারকারীদের বিরোদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।