মূল খবরে যান

শিরোনাম
● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর

বৃষ্টিতে বন্ধ শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচ

শেয়ার করুন

বৃষ্টির কারণে শ্রীলংকা-আফগানিস্তান ম্যাচ বন্ধ রয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত লঙ্কানদের সংগ্রহ ৩৩ শেষে ৮ উইকেটে ১৮২ রান।

এর আগে কার্ডিফের সোফিয়া গার্ডেন্সে টস জিতে শ্রীলঙ্কাকে প্রথমে ব্যাটিং করার আমন্ত্রণ জানায় আফগান অধিনায়ক গুলবাদিন নাইব। ম্যাচটি শুরু হয় বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টায়। সরাসরি সম্প্রচার করছে গাজী টিভি, মাছরাঙা এবং বিটিভি।

টসে হেরে ব্যাট করতে নেমে ২১ ওভারেই ১ উইকেটে ১৪৪ রান তুলে ফেলেছিল শ্রীলঙ্কা। রানরেট ভালো ছিল। বড় সংগ্রহের পথেই এগোচ্ছে দল, ধরেই নিয়েছিলেন লঙ্কান সমর্থকরা।

কিন্তু ২২তম ওভারে এসে চমক দেখালেন মোহাম্মদ নবী। ওভারের দ্বিতীয় বলে সেট ব্যাটসম্যান লাহিরু থিরিমান্নেকে (২৫) ইনসাইড এজে বোল্ড করেন। চতুর্থ বলে কুশল মেন্ডিসকে (২) স্লিপে বানান ক্যাচ। এক বল বিরতি দিয়ে ওভারের শেষ ডেলিভারিতে একইভাবে স্লিপে ক্যাচ অ্যাঞ্জেলো ম্যাথিউজ (০)।

১ উইকেটে ১৪৪ রান তোলা শ্রীলঙ্কা পরিণত হয় ৪ উইকেটে ১৪৬ রানে। ২ রানেই হারায় ৩ উইকেট। এখানেই শেষ নয়। লঙ্কানদের সেই ধাক্কা কাটিয়ে উঠার সুযোগ না দিয়ে পরের ওভারে আঘাত হানেন পেসার হামিদ হাসান। এবার উইকেটরক্ষক মোহাম্মদ শাহজাদের ক্যাচ ধনঞ্জয়া ডি সিলভা, রানের খাতা খোলার আগেই।

উজ্জীবিত আফগানদের সামনে চাপে পড়া শ্রীলঙ্কাকে উদ্ধার করতে পারেননি থিসারা পেরেরাও। লঙ্কান অলরাউন্ডারকে ব্যক্তিগত ২ রান এবং দলীয় ১৫৯ রানের মাথায় রান আউট করে সাজঘরে ফেরান উইকেটরক্ষক মোহাম্মদ শাহজাদ।

দলকে একপাশ আগলে রাখা কুশল পেরেরা রশিদ খানের বলে শেষ পর্যন্ত নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ৮১ বলে ৮টি চারের সাহায্যে ৭৮ করে মোহাম্মদ শাহাজাদকে ক্যাচ দেন। আর সর্বশেষ উইকেট হিসেবে ইসুরু উদানাকে (১০) বোল্ড করেন দাওলাত জাদরান।

শেয়ার করুন