২১ মে, ২০২৬ | ৭ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৩ জিলহজ, ১৪৪৭


শিরোনাম
  ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান   ●  চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন   ●  বেশি বাড়াবাড়ি করলে বিএনপি’র পদযাত্রা মরণযাত্রা হয়ে উঠবে-সাবেক সাংসদ বদি

পোকখালীতে চুলার আগুনে বসত বাড়ি পুড়ে ছাই: ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

Fair--.psd
কক্সবাজার সদর উপজেলার পোকখালীতে চুলার আগুনে বসত বাড়ি পুড়ে প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে খবর পাওয়া গেছে। গত বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টায় বর্ণিত ইউনিয়নের পূর্ব গোমাতলীর হাজী জাফর আলম প্রকাশ জাফর মাঝির বাড়িতে ঘটে এ অগ্নি দূর্ঘটনা। তবে এতে কেউ হতাহত হয়নি।
ক্ষতিগ্রস্থ পরিবারের কর্তা হাজী জাফর আলম জানান দুপুরে পরিবারের লোকজন রান্নাবান্না শেষ করে ঘুমিয়ে ছিলেন এসময় পার্শ্ববর্তী লোকজন আগুন আগুন বলে শোর চিৎকার দিলে কোনমতে পরনের কপড় নিয়ে বাড়ি থেকে বের হয় লোকজন। ততক্ষনে রান্নাঘর থেকে আগুনের শিখা বড় ঘরে এসে লাগে। নিমেশে সমস্ত বাড়িঘর দাউদাউ করে জ্বলে উঠে। এলাকাবাসি এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রনের চেষ্টা চালায়। তবে বাতাসের তীব্র গতিবেগের কারনে মানুষ ধারে কাছে যেতে পারেনি। ততক্ষনে সমস্ত ঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে তার ৩টি খাট, আলমিরা, বিদেশি কম্বল, মোবাইল সেট, নগদ টাকা ও স্বর্ণালংকার সহ ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি  হয়েছে বলে তিনি দাবী করেন।
স্থানীয় ওয়ার্ড মেম্বার মো: এহেছান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।