মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

পেকুয়ায় গ্যাস সিলিন্ডারের আগুনে তিন পরিবারের বসতবাড়ি পুড়ে ছাই

শেয়ার করুন

কক্সবাজারের পেকুয়ায় রান্নার গ্যাস সিলিন্ডার লিক হয়ে তার থেকে আগুন লেগে তিন পরিবারের বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে।

শনিবার (২ জানুয়ারী) সন্ধ্যা ৭টার দিকে রাজাখালী ইউপি মাতবর পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মিশকাত মাতবর নামে স্থানীয় এক বাসিন্দা জানান, রাজাখালীর মাতবর পাড়ার আবদু ছাত্তারের ছেলে ছাবের উল্লাহসহ (রেনু বাপের বাড়ি) আরো দুই ভাইয়ের বাড়িতে রান্নার গ্যাস সিলিন্ডার লিক হয়ে আগুন লেগে যায়। মূর্হতে তিন পরিবারের বসতবাড়ি পুড়ে ছাই হয়ে যায়। এতে তিন লক্ষাধীক টাকার ক্ষতি হয়।

বিত্তবানদের অসহায় এ পরিবারের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ার আহ্বানও জানান স্থানীয়রা।

রাজাখালী ইউপির চেয়ারম্যান ছৈয়দ নুর বলেন, রান্নার গ্যাস থেকে অসহায় এ পরিবারে আগুন লেগে সব শেষ হয়ে গেছে। ইউনিয়ন পরিষদ থেকে যতটুকু সম্ভব সহযোগিতা করা হবে।

শেয়ার করুন