মূল খবরে যান

শিরোনাম
● জেল থেকে ফিরেই ফের দখলের অভিযোগ, এবার প্রবাসীর দুই দোকানে দুলালের থাবা!● ফেসবুকে প্রকাশিত স্ট্যাটাস প্রসঙ্গে খরুলিয়ার নুরুল হকের প্রতিবাদ● উখিয়ায় দশম শ্রেণির শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু, ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ● ঈদগাঁতে মালিকের সাড়ে ৭ কোটি টাকা হাতিয়ে নিল ম্যানেজার● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা

নিবন্ধনের আওতায় দু’লাখ রোহিঙ্গা : পুরো ক্যাম্পে বিদ্যুতায়ন

শেয়ার করুন

বিশেষ প্রতিবেদক

প্রধানমন্ত্রীর মহানুভবতায় রোহিঙ্গাদের মানবিক সহায়তা দেয়া হচ্ছে উল্লেখ করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, মানুষ মানুষের জন্য। সভ্যতার বিকাশের এসময়ে চোখের সামনে কোন লোককে গুলির মুখে ঠেলে দিতে পারিনা। তাই আমাদের নানা অপূর্ণতার মাঝেও প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছেন। মায়ানমারে রোহিঙ্গাদের বসবাসের উপযুক্ত পরিবেশ তৈরী করে দিতে বিশ্ব সমাজ রোহিঙ্গাদের পাশে দাঁড়াবে। নিজ বাসভূমে ফিরতে এবং বাস্তুচ্যুতি থেকে একটি জাতিকে রক্ষায় চলমান বয়োমেট্রিক পদ্ধতিতে এ পর্যন্ত দু’লাখ রোহিঙ্গা নিবন্ধিত হয়েছে। তাদের জন্য বিদ্যুতায়ন হয়েছে রোহিঙ্গা ক্যাম্পগুলো।
বলপূর্বক বাস্তুচ্যুত মায়ানমারের রোহিঙ্গা নাগরিকদের ‘মানবিক সহায়তা বিষয়ক আন্ত:সংস্থা’ সমন্বয় সভায় মন্ত্রী এসব কথা বলেছেন।
কক্সবাজার সার্কিট হাউজে মঙ্গলবার সন্ধ্যায় জেলা প্রশাসক মো. আলী হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি বক্তব্য রাখছিলেন ত্রাণমন্ত্রী। বিশেষ অতিথি ছিলেন মন্ত্রণালয়ের সচিব মো. শাহ্ কামাল, কক্সবাজার রিফিউজি ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার আবুল কালাম।
সভায় পাসপোর্ট বিভাগ থেকে কক্সবাজারস্থ সহকারি পরিচালক আবু নাইম মাসুম জানান, এখন পর্যন্ত প্রায় ২ লাখ রোহিঙ্গার রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে। আগামী তিন মাসের মধ্যে সকল রেজিস্ট্রেশন সম্পন্ন করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সভায় বিদ্যুৎ বিভাগ থেকে জেনারেল ম্যানেজার নুর মোহাম্মদ আজম মজুমদার জানান, ক্যাম্প এলাকায় ৯ কিলোমিটার বিদ্যুতের নতুন লাইন নির্মাণ করা হয়েছে। লাগানো হয়েছে স্ট্রিট ল্যাম্প ও ফ্লাড লাইট।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ থেকে সিভিল সার্জন ডা. মো. আব্দুস সালাম জানান, এখন পর্যন্ত ৭ হাজার গর্ভবতী মহিলাকে চিকিৎসা সেবা দেয়া হয়েছে। জন্ম নিয়েছে ৬৫৩ জন শিশু। ২৪ জন এইচআইভি রোগীর সন্ধান পাওয়া গেছে এবং ম্যালেরিয়ার রোগী পাওয়া গেছে ৮জন। ৬ লাখ ৭৯ হাজার লোককে কলেরার ভেকসিন খাওয়ানো হয়েছে।
সমাজ সেবা বিভাগ থেকে উপজেলা সমাজ সেবা অফিসার মো. এমরান খান জানান, এ পর্যন্ত ১৬ হাজার ৮৩৩ জন এতিম শিশুর সন্ধান পাওয়া গেছে। অনুসন্ধান প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

সভায় রোহিঙ্গা বিষয়ক সকল তথ্যের নির্ভুলতা ও গণমাধ্যমের তথ্য প্রাপ্তি সহজতর করার জন্য মিডিয়া সেন্টার থেকে প্রতিদিন ব্রিফ করার জন্য সভা থেকে নির্দেশ দেয়া হয়। এসময় বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধিগণ সভায় উপস্থিত ছিলেন।

শেয়ার করুন