মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

নাইক্ষ্যংছড়িতে র‌্যাবের অভিযান কোটি টাকা মূল্যের চোলাই মদ ও উপকরণসহ গ্রেপ্তার-২

শেয়ার করুন

হাফিজুল ইসলাম চৌধুরী : বান্দরবানের নাইক্ষ্যংছড়ির সোনাইছড়ি ইউনিয়নের লামারপাড়ায় অভিযান চালিয়ে কোটি টাকা মূল্যের চোলাই মদ ও মদ তৈরীর উপকরণসহ দুজন ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বুধবার বিকেলে র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের অধিনায়ক মেজর রুহুল আমিন এই অভিযানে নেতৃত্ব দেন। গ্রেপ্তারকৃতরা ওই গ্রামের উলা মং (৩৫) ও মমিং মার্মা (৪৫)।
র‌্যাব সূত্র জানায়, গোপনসূত্রে খবর পেয়ে সোনাইছড়ির লামার পাড়ায় অভিযান চালানো হয়। এসময় পাড়ার উলা মং ও মমিং মার্মার বাড়ি থেকে ১৫ হাজার লিটার চোলাই মদ ও ১ লাখ ৫ হাজার লিটার মদ তৈরীর উপকরণ জব্দ করে তাদের গ্রেপ্তার করা হয়। পরে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম সরওয়ার কামালের উপস্থিতে- উপজেলা কম্পাউন্ডে জব্দকৃত চোলাই মদের পাশাপাশি উপকরণগুলোও ধ্বংস করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের অধিনায়ক মেজর রুহুল আমিন বলেন, জব্দকৃত মদ এবং উপকরণের বাজার মূল্য প্রায় কোটি টাকা। গ্রেপ্তারকৃত দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ব্যাপারে নাইক্ষ্যংছড়ি থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হবে।

শেয়ার করুন